By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চাকরি দেয়ার নামে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চাকরি দেয়ার নামে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাত
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

চাকরি দেয়ার নামে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাত

Last updated: 2023/01/22 at 1:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : সরকারী চাকরি দেয়ার নামে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মাগুরা শালিখার বামনখালি গ্রামের ইন্দ্রজিত কর বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযেগের তদন্ত করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, মাগুরা শালিখার বামখালি গ্রামের কার্ত্তিক চন্দ্র সরকারের ছেলে কৃষ্ণ সরকার, ঝিনাইদাহ মহেশপুরের বেগমপুর গ্রামের সিদাম হাওলাদারের ছেলে পাঁচু গোপাল, যশোর মণিরামপুরের রামপুর গ্রামের বিজয় বিশ্বাসের ছেলে নারান চন্দ্র বিশ্বাস ও টাংগাইল নাগপুরের নাংগীনাবাড়ি গ্রামের মাইফুল ইসলামের ছেলে বায়েজিদ হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি কৃষ্ণ সরকার ২০২০ সালের ২০, ২২ ও ২৭ তারিখের তিনটি পত্রিকা এনে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বলে জানান ইন্দ্রজিত করকে। তার আত্বীয় এই অধিদফতরে চাকরি করে, তার মাধ্যমে এ বিজ্ঞপ্তিতে লোক নিয়োগ দেয়া যাবে বলে জানায়। কৃষ্ণ সরকারের কথায় বিশ্বাস করে তার আত্মীয় যশোর চৌগাছার মাশিলা গ্রামের সৃষ্টি হালদারের ছেলে সুজন কুমার, মাগুরা শালিখার দরিশলই গ্রামের বিশ্বজিত দাসের ছেলে নয়ন দাস ও যশোর শহরের ষষ্টিতলা পাড়ার নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে পার্থ বিশ্বাসকে চাকরির জন্য যোগাযোগ করে দেন। আসামিরা সুজনকে অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের মার্কম্যান, নয়ন দাসকে ট্রাফিক সুপারভাইজার ও পার্থ বিশ্বাসে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতের অফিস সহকারী পদে চাকরি দেয়ার প্রস্তাব দেন। চাকরির জন্য তিন জনের কাছে ৪২ লাখ টাকা দাবি করে আরেক আসামি পাচু গোপাল অধিদফতরের বড় কর্মকর্তা পরিচয়ে সুজন কুমারের বাড়িতে এসে মৌখিক যুক্তিবদ্ধ করে যান। এরপর তাদের চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন মাস থেকে বাংক ও নগদে বিভিন্ন সময় ১৮ লাখ ৬০ হাজার টাকা দেয়া হয়। এরপর আসামিরা তাদের চাকরি দিতে ব্যর্থ হন। টাকা ফেরত চাইলে আজ না কাল বলে ঘোরাতে থাকে। ২০২২ সালের ১৭ মার্চ আসামি পাচু গোপালের বাড়িতে সালিশ হয়। সালিশে টাকা নেয়ার কথা স্বীকার করে একটি চুক্তিনামা করা হলে আসামি পাঁচু গোপাল স্বাক্ষর না করে পালিয়ে যান। ওই বছরের ৫ অক্টোবর আসামিদের কাছে চাইলে তারা দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে বুধবার তিনি আদালতে এ মামলা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুক্তির মুক্তি মিলছেই না
Next Article তালায় ২ শিক্ষার্থীর বাল্যবিবাহ থেকে রক্ষা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 12 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?