By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চার দশকের সংঘাত অবসানে প্রস্তুত আর্মেনিয়া-আজারবাইজান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > চার দশকের সংঘাত অবসানে প্রস্তুত আর্মেনিয়া-আজারবাইজান
আন্তর্জাতিকতাজা খবর

চার দশকের সংঘাত অবসানে প্রস্তুত আর্মেনিয়া-আজারবাইজান

Last updated: 2025/03/14 at 4:19 PM
করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ চার দশকের সংঘাত অবসান করতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশদুটির কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিচুক্তির একটি খসড়ায় দুদেশই সম্মতি দিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশদুটি ৮০’র দশকের শেষ হতে দ্বন্দ্বে জড়িয়ে আছে। আজারবাইজানের নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে এ সংকটের সূচনা। ওই অঞ্চলে সে সময় জাতিগত আর্মেনীয়দের বাস ছিল। আর্মেনিয়ার সহায়তায় আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে আর্মেনিয়ার সঙ্গে যোগ দেয় নাগার্নো কারাবাখ।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পক্ষ থেকে শান্তিচুক্তির একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজারবাইজানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারণ নিয়ে তারা আলোচনা করবে। শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য তারা প্রস্তুত আছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তিচুক্তি এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠার খসড়া চূড়ান্ত হয়েছে।
তবে শান্তি চুক্তি স্বাক্ষরের সঠিক দিনক্ষণ এখনও অনিশ্চিত রয়ে গেছে। কারণ চুক্তি স্বাক্ষরের আগে আর্মেনিয়ার সংবিধান সংশোধনের শর্ত দিয়েছে আজারবাইজান। তাদের দাবি, আর্মেনিয়ার বর্তমান সংবিধানে তাদের ভূখণ্ডের প্রতি পরোক্ষ দাবি করা হয়েছে।
আর্মেনিয়া এই অভিযোগ অস্বীকার করলেও প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সম্প্রতি বলেছেন, দেশের সংবিধান পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং এটি করতে গণভোট আহ্বান করা হতে পারে। তবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
১৯৮০র দশকে হাজার হাজার মুসলিম আজেরি আর্মেনিয়া থেকে এবং খ্রিষ্টান আর্মেনীয় আজারবাইজান থেকে বিতাড়িত হন। ২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান সামরিক অভিযানের মাধ্যমে নাগর্নো-কারাবাখ পুনর্দখল করে। ফলে সেখান থেকে প্রায় এক লাখ আর্মেনীয় শরণার্থী হিসেবে আর্মেনিয়ায় পালিয়ে যায়।
এরপর থেকে জোরেশোরে শান্তি চুক্তির জন্য আলোচনা শুরু হয়। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে দুদেশের পক্ষ থেকেই একাধিকবার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় অগ্রগতি ছিল খুবই ধীর।

করেস্পন্ডেন্ট March 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক
Next Article শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগিসহ গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়তাজা খবর

সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?