By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিংড়ি চাষে উপকূলীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চাষী রিপন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > চিংড়ি চাষে উপকূলীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চাষী রিপন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

চিংড়ি চাষে উপকূলীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চাষী রিপন

Last updated: 2025/03/12 at 1:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা অফিস : চিংড়ি চাষ করে এলাকার কর্মসংস্থান সৃষ্টি ও উপকূলীয় গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাইকগাছার সফল চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপন। তিনি ২০০৭ সালে দেড়’শ বিঘা জমিতে চিংড়ি চাষ শুরু করে ছিলেন। বর্তমানে তার ১ হাজার ৮শ বিঘার ৬টি চিংড়ি ঘের রয়েছে। উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ এবং পোনার ব্যবসা করে তিনি প্রতিবছর ১০ থেকে ১৫ কোটি টাকা আয় করে থাকেন। শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসেবে ইতোমধ্যে তিনি উপজেলা এবং জেলা পর্যায়ে অসংখ্য পুরষ্কার লাভ করেছেন। গোলাম কিবরিয়া রিপন খুলনার বয়রা রায়ের মহল এলাকার মৃত নজির উদ্দীন আহমেদ এর ছেলে। চিংড়ি চাষ ও পোনা ব্যবসার পাশাপাশি খুলনা বিভাগীয় পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি এবং পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে তিনি রয়েছেন। তার মূল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়্যাল ফিস ট্রেডিং ও রয়্যাল ফিস কালচার। রিপনের পিতা ছিলেন খুলনার একজন স্বনামধন্য ব্যবসায়ী। খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্স পাস করে চাকুরির প্রত্যাশা না করে পিতাকে অনুসরণ করে ২০০১ সালে পাইকগাছায় চিংড়ি পোনা ব্যবসায়ের মাধ্যমে ব্যবসায়িক জীবন শুরু করেন তরুণ উদীয়মান ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন। পোনা ব্যবসায়ে সফলতা পেয়ে তিনি ২০০৭ সালে ১৫০ বিঘা জমি লীজ নিয়ে চিংড়ি চাষ শুরু করেন। চিংড়ি চাষে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকায় তিনি ঘেরের সংখ্যা ও চিংড়ি চাষের পরিধি বাড়াতে শুরু করেন। বর্তমানে তার পাইকগাছা ও কয়রা উপজেলায় ১ হাজার ৮শ বিঘার ৬টি চিংড়ি ঘের রয়েছে। সনাতনী পদ্ধতি পরিহার করে তিনি উন্নত সনাতন পদ্ধতি অনুসরণ করে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক পরামর্শে চিংড়ি চাষ করছেন। এতে উৎপাদন যথেষ্ঠ ভাল হচ্ছে। এছাড়া তিনি চিংড়ি পোনা উৎপাদন সরবরাহ করে থাকেন। প্রতিবছর তিনি কমপক্ষে ৫০ কোটি চিংড়ি পোনা সরবরাহ করেন। পোনা ব্যবসা এবং চিংড়ি উৎপাদন থেকে প্রতি বছর তিনি ১০ থেকে ১৫ কোটি টাকা আয় করে থাকেন। তার চিংড়ি ঘের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করে ৪ থেকে ৫শ লোকের জীবন-জীবিকা নির্বাহ হয়ে থাকেন। তাকে অনুসরণ করে অন্যান্য ঘের মালিকরাও উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করতে আগ্রহী হচ্ছেন। শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসেবে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে অসংখ্য পুরষ্কার পেয়েছেন গোলাম কিবরিয়া রিপন। ২০১৩, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে এবং ২০২৩ সালে উপজেলা ও জেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তর থেকে পুরষ্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট পান। সফলতার পিছনেও রয়েছে নানা প্রতিবন্ধকতার গল্প। এ প্রসঙ্গে গোলাম কিবরিয়া রিপন বলেন, ব্যবসায়িক জীবনে আমাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে চিংড়ি চাষ খুব সহজ ছিল না। এখানে একদিকে যেমন রোগ বালাইয়ের প্রকোপ রয়েছে, তেমনি রয়েছে চিংড়ি চাষ বন্ধের নানা ষড়যন্ত্র। নদীর পানি উত্তোলন নিয়ে বিগত সরকারের এমপি সহ অনেক শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করতে হয়েছে। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে চিংড়ি উৎপাদন করে স্থানীয় অর্থনীতি এবং বৈদেশিক রপ্তানিতে অবদান রাখতে পারছি এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আগামীতে চিংড়ির উৎপাদন বাড়াতে উন্নত কর্ম-পরিকল্পনা রয়েছে বলে বিশিষ্ট এ চিংড়ি চাষী জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, বর্তমানে উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়। প্রায় ৫ হাজার ছোট-বড় ঘের রয়েছে। এসব চিংড়ি চাষীদের মধ্যে গোলাম কিবরিয়া রিপন একজন সফল চিংড়ি চাষী। মৎস্য বিভাগ সহ সংশ্লিষ্টদের এমনটাই প্রত্যাশা রিপনকে অনুসরণ করে উন্নত সনাতন এবং উন্নত পদ্ধতির চিংড়ি চাষে এলাকার চিংড়ি চাষীরা এগিয়ে আসবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ: বিপাকে চাষিরা
Next Article ডুমুরিয়ায় চির-চেনা ঘুঘু পাখি বিলুপ্তির পথে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?