By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিংড়ি রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়ার আশংকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > চিংড়ি রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়ার আশংকা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

চিংড়ি রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়ার আশংকা

Last updated: 2024/06/04 at 5:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ঘূর্ণিঝড় রেমালে সুন্দরবন উপকূলীয় তিন জেলায় প্রায় ৩৩ হাজার হেক্টর চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত

উৎপাদন অর্ধেকে নেমে আসার আভাস

জন্মভূমি রিপোর্ট : ঘূর্ণিঝড় রেমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৩২ হাজার ৯৫৯ হেক্টর জমির ঘেরগুলোতে চাষকৃত ৭ হাজার ৬৩০ মেট্রিকটন চিংড়ি, ১ হাজার ১৭১ লাখ চিংড়ি পোনা, ১৫ হাজার ৫৭৮ মেট্রিক টন সাদা মাছ ও ১৭২ মেট্রিক টন কুঁচে ভেসে গেছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ৭৭২ কোটি ১৭ লাখ টাকা। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে চলতি বছর চিংড়িসহ সাদা মাছের উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। যার বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে চিংড়ি রপ্তানি খাতে।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ঘূর্ণিঝড় রেমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৪০ হাজার ৫১৫টি মৎস্য ঘের এবং ৮ হাজার ১০০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে খুলনা জেলায় ৯ হাজার মৎস্য ঘের, বাগেরহাট জেলায় ২ হাজার ৭০০ মৎস্য ঘের ও সাতক্ষীরা জেলার ৩ হাজার ৯০০ মৎস্য ঘের লবণপানিতে একবারেই তলিয়ে গেছে। এছাড়া উক্ত তিন জেলায় ৮ হাজার ১০০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেড়িবাঁধ ভেঙ্গে সাদা মাছের পাশাপাশি বহু চিংড়ি নদীতে ভেসে গেছে। এতে শুধু চিংড়িখাতে প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে ৩৩২ কোটি টাকা।
পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মৎস্য চাষিরা জানান, ঘূর্ণিঝড় রেমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙ্গে বিপুল পরিমাণ সাদা মাছ ও চিংড়ি নদীতে ভেসে গেছে। এতে চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফএ) পরিচালক এম এ হাসান পান্না বলেন, এমনিতেই এখনো চিংড়ির উৎপাদন কম। এ কারণে প্রতি বছর আমাদের লোকসান গুনতে হচ্ছে। তার ওপর ঘূর্ণিঝড় রেমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাদা মাছের সঙ্গে বহু চিংড়ি ঘের ভেসে গেছে। এতে হাজার কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল বলেন, চাষিদের ফের ঘুরে দাঁড়াতে হলে ঘের থেকে জলোচ্ছ্বাসের পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘের প্রস্তুত করে ভর্তুকি মূল্যে পোনা সরবরাহ করতে হবে। কারণ যে সব চাষি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা-পয়সা তো সব ঘেরে শেষ হয়ে গেছে। তাদের আর্থিকভাবে সাহায্য প্রয়োজন।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ১ লাখ ২৫ হাজার মেট্রিকটন চিংড়ি উৎপাদন হয়েছিল। যেখান থেকে রপ্তানিযোগ্য চিংড়ি বিদেশে রপ্তানি করে ২ হাজান ৪১২ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল।

Contents
ঘূর্ণিঝড় রেমালে সুন্দরবন উপকূলীয় তিন জেলায় প্রায় ৩৩ হাজার হেক্টর চিংড়ি ঘের ক্ষতিগ্রস্তউৎপাদন অর্ধেকে নেমে আসার আভাস
সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আগামী বাজেটে আর্থিক হিসাব এলোমেলো হয়ে যেতে পারে
Next Article সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করে কিউর‌্যাসাও
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 22 minutes ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 1 hour ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 22 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?