By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে বাড়ছে কিডনি রোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে বাড়ছে কিডনি রোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে বাড়ছে কিডনি রোগ

Last updated: 2024/12/18 at 9:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ : প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে কিডনি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। খুলনার একটি সরকারি হাসপাতালে গত ২০১০ সালে ডায়ালাইসিসের দশ শয্যা নিয়ে কিডনি বিভাগের যাত্রা শুরু হয়। কিডনি রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধির কারণে বর্তমানে নগরীর সাতটি হাসপাতালে ডায়ালাইসিসের শয্যা রয়েছে ১৩৮টি। কিডনি রোগীদের পরিসংখ্যান জেলায় না থাকলেও চিকিৎসকরা বলছেন, ১৪ বছরে রোগী বেড়েছে কয়েক গুণ। আর ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই।কিডনি বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করার পাশাপাশি চিকিৎসকের প্রিসক্রিপশন ছাড়া ওষুধ সেবনে বাড়ছে কিডনি রোগ।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ডায়ালাইসিস করাতে আসা রোগী মো: খোরশেদ আলম বলেন, ডায়ালাইসিস যন্ত্রের সাহায্য ছাড়া এখন বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। ৭২ বছরের এ বৃদ্ধ দীর্ঘ আট বছর ধরে ডায়ালাইসিস করে চলেছেন। তার দুটি কিডনিই এখন বিকল হয়েছে। বেঁচে তাকার লড়াইয়ে সর্বচ্চ দিয়ে চেষ্টা করে চলেছেন। এই চিকিৎসা করাতে গিয়ে জীবীকার বাহন, গবাদি পশু ও জায়গা-জমি যা ছিল সব বিক্রি করে নিঃস্ব তার পরিবার। এখন চিকিৎসার জন্য সপ্তাহে দুবার বাগেরহাট থেকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আসতে হয়।
খোরশেদ আলম ছাড়াও এ রোগে আক্রান্ত বহু রোগীই খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে থাকেন। শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২০১০ সালে ডায়ালাইসিসের দশটি মেশিন নিয়ে প্রথম কাজ শুরু হয়।
সুত্রমতে, সরকারি হাসপাতালে ডায়ালাইসিসে খরচ পড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। তবে রোগীর তুলনায় শয্যা সংখ্যা নিতান্তই কম হওয়ায় বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে ব্যয় বাড়ছে ৬-৭ গুণ। আর ব্যয়বহুল এই কিডনি চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকেই।
খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সের আবুল হোসেন। দীর্ঘ ৬ বছর হলো দুটি কিডনি বিকল তার। সেই থেকে ডায়ালাইসিস নিচ্ছেন। এখন সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস নিতে হয় তাকে।
তিনি বলেন, ‘ঢাকাসহ খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন ধরে। চিকিৎসার পেছনে খরচ মেটাতে গিয়ে স্ত্রীর স্বর্ণালঙ্কার এবং গ্রামের বাড়ির পৈত্রিক জায়গা জমিসহ বিভিন্ন সহায় সম্বল বিক্রি করে দিয়েছেন। কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর কোনো চিকিৎসা নেই। আর কিডনি প্রতিস্থাপনে ব্যয় মেটানোর সামর্থও তার নেই।’
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. ইনামুল কবীর বলেন, ‘ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবনে বাড়ছে এ রোগ। একমাত্র সচেতনতাই পারে রোগটি নিয়ন্ত্রণ করতে।’
২০২৩ সালে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ডায়ালাইসিসের সেশন চলে ১৪ হাজার ১৯টি, এর মধ্যে রোগী মারা গেছেন ৯২ জন। আর কিডনি রোগের চিকিৎসা নিয়ে ছিলেন, প্রায় ৯ হাজার রোগী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মহাসীন আলী ফরজী বলেন, কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে এ রোগের চিকিৎসার জন্য ডায়ালাইসিস মেশিন বা অন্যান্য যন্ত্রপাতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকও প্রয়োজন। আলাদা শয্যারও প্রয়োজন আছে। জরুরী কোন রোগী এলে বিশেষায়িত হাসপাতালে যাবার জন্য পরামর্শ দেয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় মাদকসহ গ্রেফতার ৩
Next Article দুই যুগ ধরে সংস্কার হয় না সাতক্ষীরা-শ্যামনগর সড়ক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 45 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?