By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চিকিৎসা সরঞ্জামের মূল্যবৃদ্ধি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > চিকিৎসা সরঞ্জামের মূল্যবৃদ্ধি
সম্পাদকীয়

চিকিৎসা সরঞ্জামের মূল্যবৃদ্ধি

Last updated: 2023/03/12 at 5:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ডলারের বাড়তি দামের অজুহাতে অন্যসব পণ্যের মতোই হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের মূল্যবৃদ্ধির সংবাদ গভীর উদ্বেগজনক। উল্লেখ্য, পাঁচ মাস ধরে এলসি (ঋণপত্র খোলা) জটিলতায় হৃদরোগসহ অন্যসব চিকিৎসায় ব্যবহৃত আমদানিনির্ভর সার্জিক্যাল ডিভাইস সরবরাহ কঠিন হয়ে পড়লে ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বৃদ্ধি ও এলসি খোলার ক্ষেত্রে সহায়তা পেতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ইতোমধ্যে চিকিৎসা যন্ত্রপাতির দাম শতকরা ২৫ শতাংশ বৃদ্ধির অনুমোদন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এলসি খোলার কাজ সম্পন্ন করেছে। তবে প্রশ্ন উঠেছে-অতীতে হৃদরোগের চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকদের সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তর আলোচনা করলেও এবার তাদের কিছুই জানানো হলো না কেন? দুঃখজনক হলো, স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গিয়ে দেশে অন্তত ৬৭ ভাগ মানুষ পকেট থেকে অর্থব্যয়ে বাধ্য হচ্ছে। এতে প্রতিবছর কমপক্ষে ৫ শতাংশ মানুষ সহায়সম্বলহীন হয়ে পড়ছে, যা সর্বজনীন স্বাস্থ্যসেবার পরিপন্থি। বস্তুত জীবনরক্ষাকারী রিং, পেসমেকারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মূল্যবৃদ্ধিতে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির হৃদরোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। উপরন্তু তাদের মৃত্যুঝুঁকিও বেড়ে গেছে, যা মোটেই কাম্য নয়। অবশ্য ডলার ও কাঁচামালের দাম হ্রাস পেলে আমদানিনির্ভর এসব চিকিৎসা সরঞ্জামের মূল্য সমন্বয় করার আশ্বাস দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আমরা আশা করব, প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে অধিদপ্তর শতভাগ নিষ্ঠা ও সততার স্বাক্ষর রাখবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যুর পেছনে রয়েছে ১০টি সুনির্দিষ্ট কারণ, যার মধ্যে শীর্ষস্থানে রয়েছে হৃদরোগ ও স্ট্রোক। এ রোগে প্রতিবছর মারা যাচ্ছে ১৫ দশমিক ২ মিলিয়ন মানুষ। আশঙ্কাজনক হলো, আমাদের দেশেও মানুষের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ ও স্ট্রোক। আজকাল মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসায় ফাস্টফুড, জাঙ্কফুড প্রভৃতির প্রভাবে দেশে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রায় ২৭ শতাংশ। জানা যায়, প্রতি হাজারে ১০ জন শিশু হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সেবার গুণগত মান বৃদ্ধি করে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম ও ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে, এটিই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবিতে আইন বিষয়ে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী
Next Article রাবি ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

অমর একুশে অন্তহীন প্রেরণার উৎস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?