By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে চুরিকৃত সরকারি গাছ উদ্ধার, মামলার নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে চুরিকৃত সরকারি গাছ উদ্ধার, মামলার নির্দেশ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

চিতলমারীতে চুরিকৃত সরকারি গাছ উদ্ধার, মামলার নির্দেশ

Last updated: 2024/06/11 at 6:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীর বাবুগঞ্জ বাজারের প্রভাবশালী নাজমুল হক টিপুর (৪৫) বিরুদ্ধে সরকারি গাছ চুরির অভিযোগ উঠেছে। নাজমুল হক টিপু উপজেলার চরশৈলদাহ গ্রামের আফজাল শেখের ছেলে ও চিতলমারী উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক। চুরিকৃত গাছ করাতকলে (স্মিলে) চেরাই করতে আনলে স্থানীয়রা গাছসহ ওই নেতাকে আটক করে। পরে জনতার তোপের মুখে করাতকলে গাছ ফেলে সে পালিয়ে যায়। খবর পেয়ে সোমবার (১০ জুন) বিকেলে বন বিভাগের লোকজন ওই গাছ উদ্ধার করেছেন। এ ঘটনায় বন কর্মকর্তা চিম্ময় মধুু ওই নেতা নাজমুল হক টিপুর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন।

বাবুগঞ্জ বাজার এলাকার ছিদ্দিক মিয়া, চা দোকানী মোহসীন ও বাচ্চু শেখ বলেন, ‘প্রভাবশালী নাজমুল হক টিপু বাবুগঞ্জ বাজার এলাকার ত্রাস। সে ইয়াবা সেবনসহ বিভিন্ন অপকর্মে জড়িত। সম্প্রতি তাঁর ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। তাঁর বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাধে বন বিভাগের গাছ রয়েছে। সেখান থেকে টিপু গোপনে বহু গাছ চুরি করে বাড়ির ফার্নিচার ও আসবাবপত্র তৈরি করেছে। রবিবার (৯ জুন) সকালে সে সরকারি ওই জায়গার একটি নিম গাছ চুরি করে কেটে এসকেন্দার আলীর স্মিলে চেরাই করতে নেয়। সন্দেহ হলে আমরাসহ লোকজনে মিলে ওই গাছ আটক করি। এ সময় জনতার তোপের মুখে টিপু স্মিলে গাছ রেখে পালিয়ে যায়। পরে আমরা বন বিভাগে খবর দিলে তারা এসে গাছ উদ্ধার করে নিয়ে গেছে।’

নাজমুল হক টিপু সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটাতো মানুষ বলছে ঝড়ে পড়া গাছ। তাই কেটেছি। বন বিভাগ মামলা করলেই কি, মামলা হয়ে যাবে? ’

মঙ্গলবার (১১ জুন) দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ এসএফএনটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) চিম্ময় মধু বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চুরিকৃত গাছ উদ্ধার করেছি। এ ঘটনায় নাজমুল হক টিপুর বিরুদ্ধে ফরেষ্ট আইনে মামলা দায়েরের জন্য আমাদের অফিসের আনোয়ার হোসেনকে নির্দেশ দিয়েছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রিমান্ড ও জামিন নামঞ্জুর, টিকটকার প্রিন্স মামুন কারাগারে
Next Article সওজ বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের ফের খুলনায় আসার পায়তারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?