By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চিতলমারীতে প্রতিপক্ষের মারপিটে ৪ নারীসহ আহত ৮
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে প্রতিপক্ষের মারপিটে ৪ নারীসহ আহত ৮
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

চিতলমারীতে প্রতিপক্ষের মারপিটে ৪ নারীসহ আহত ৮

Last updated: 2024/09/30 at 6:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের মারপিটে ৪ নারীসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার নালুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনিরা বেগম নামে এক নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনা সম্পর্কে দুইপক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

মনিরা বেগম সংবাদিকদের বলেন, ‘প্রতিবেশী নালুয়া গ্রামের শহীদ শেখ, জাহিদ শেখ ও জাকির শেখসহ ৬-৭ জন লোক কয়েকদিন ধরে আমার বাবা জয়নাল আবেদীন ও চাচা হারুন অর রশীদের কাছে বড় অংকের টাকা দাবী করে আসছিল। টাকা না দেওয়ায় উক্ত ব্যাক্তিরা ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুর ৩ টার দিকে আমার বাবা জয়নাল আবেদীন (৬৮), মা সালেহা বেগম (৫৭), চাচা হারুন অর রশীদ (৭৮), ফুফু জামিলা বেগম (৫২), চাচি হামিদা আক্তার (৬২), ভাই তানভির রশিদ (৩৮) ও ভাবি শারমিন নিলা (৩৫) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

অভিযুক্ত জাহিদ শেখ টাকা দাবীর কথা অস্বীকার করে বলেন, ‘জয়নাল আবেদীন ও হারুন অর রশীদের সাথে আমাদের পোনে ৩ শতক জায়গা নিয়ে বিরোধ আছে। ওই জায়গায় আমাদের একটি ঘর ছিল তারা ওই ঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এতে আমার বাবা শহীদ শেখ (৬০) বাধা দিলে তারা আমার বাবাকে পিটিয়ে আহত করেছে। আমার বাবাও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, মনিরা বেগম নামের এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সচিবালয়ে হট্টগোল : শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব
Next Article দুই সচিব ও ৬ অতিরিক্ত সচিবকে ওএসডি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পাড়ার গলিতে দাড়িয়ে থাকা যুবককে গুলি করে হত্যার চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?