
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ৮ আগষ্ট সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেদবতী মিস্ত্রী নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং অনুষ্ঠানের সহযোগিতায় উপজেলা প্রশাসন।
দিবসটির শুরুতে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। পরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, হেলেনা পারভীন মহিলা মহিলা সভানেত্রী উপজেলা আওয়ামী লীগ, মোঃ হাফিজুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা, মোঃ কামাল হোসেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ সাদ্দাম হোসেন প্রকৌশলী কর্মকর্তাসহ প্রমূখ কর্মকর্তা গণ, সুধীজন এবং স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে।