By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে যুবকের আত্মহত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে যুবকের আত্মহত্যা
বাগেরহাট

চিতলমারীতে যুবকের আত্মহত্যা

Last updated: 2023/02/17 at 5:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে চুরির অপবাদ দিয়ে লাঞ্ছিত করায় শাহাদাত হোসেন (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। গত ১১ ফেব্রুয়ারী রাতে সে বিষপান করে। ওইদিন রাতে পরিবারের লোকজন তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। গোপালগঞ্জ সদর থেকে তাঁকে ১৫ ফেব্রুয়ারী ছাড়পত্র প্রদান করা হয়। এদিন দুপুরে তাঁর মৃত্যু হয়। মৃত শাহাদাত হোসেন চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মোঃ ইলিয়াস কাজীর ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শাহাদাত হোসেনের বাবা মোঃ ইলিয়াস কাজী বলেন, মাস খানেক আগে একই গ্রামের আবুল খানের একটি স্যালোমেশিন হারিয়ে যায়। উক্ত মেশিন হারানোকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারী রাতে আবুল খান আমাদের বাড়িতে এসে আমার ছেলে শাহাদাত হোসেনকে ডেকে নিয়ে যায় ও আটকে রেখে লাঞ্ছিত করে। পরে আমাদের বাড়িতে চুরির অপবাদ দিয়ে খবর পাঠায়। খবর পেয়ে আমার স্ত্রী পেয়ারা বেগম রাত ১০ টার দিকে শাহাদাত হোসেনকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। এদিন রাত সাড়ে ১২ টার দিকে সে বিষপান করে। এ ব্যাপারে জানতে চাইলে আবুল খানের ছেলে আরমান খান কোন মন্তব্য করতে রাজি হননি। চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং অনুরোধে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় (০৮ নং)একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে রেলগেট পাহারা দেন ফাতেমা
Next Article সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?