By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চিতলমারীতে সার বরাদ্দে পক্ষপাতিত্বের অভিযোগ, আবেদন-নিবেদন উপেক্ষিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে সার বরাদ্দে পক্ষপাতিত্বের অভিযোগ, আবেদন-নিবেদন উপেক্ষিত
বাগেরহাট

চিতলমারীতে সার বরাদ্দে পক্ষপাতিত্বের অভিযোগ, আবেদন-নিবেদন উপেক্ষিত

Last updated: 2026/01/05 at 3:34 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে ডিলার ভিত্তিক নন-ইউরিয়া সার বরাদ্দে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এখানে জানুয়ারী মাসে একজন বিসিআইসি সার ডিলারকে ৯৯ মেট্রিক টন নন-ইউরিয়া বরাদ্দ দেওয়া হলেও বিএডিসি সার ডিলারকে দেওয়া হয়েছে ২০ মেট্রিকটন। শুধু জানুয়ারী মাসে নয় এ অসম সার বরাদ্দ দীর্ঘদিন ধরে চলে আসছে। এই চরম বৈষম্য থেকে মুক্তি পেতে উপজেলার একমাত্র বিএডিসি সার ও বীজ ডিলার ফেরদাউস শেখ বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদনও করেছেন। কিন্তু তিনি কোন সুফল পাননি।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিএডিসি সার ও বীজ ডিলার ফেরদাউস শেখ বলেন, ‘চিতলমারী উপজেলা সদর বাজারে আমার মেসার্স শেখ ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি উপজেলার একমাত্র বিএডিসি সার ও বীজ ডিলার। দীর্ঘ ২৮ বছর ধরে অত্র উপজেলার কৃষকদের সাথে সুনামের সাথে ব্যবসা করে আসছি। এ উপজেলায় কৃষি, মৎস্য ও ফসল উৎপাদনে ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে মাসিক বরাদ্দ বন্টনের সময় পক্ষপাতিত্ব করার কারণে আমি কৃষকদের সঠিক ভাবে সার দিতে পারছি না। আমাদের পার্শ্ববর্তী জেলা ও উপজেলা গুলোতে বিএডিসি নন ইউরিয়া সার বিএডিসি ডিলার ও বিসিআইসি ডিলাদের মধ্যে সমান হারে বন্টন করা হয়। কিন্তু একমাত্র আমাদের উপজেলায় একজন বিসিআইসি সার ডিলারকে ৯৯ মেট্রিকটন দেওয়া হলেও আমাকে দেওয়া হয় মাত্র ২০ মেট্রিকটন। যা চিতলমারী উপজেলা সদর ইউনিয়ন হিসেবে চাহিদার অতি সামান্য। এভাবে মাসের পর মাস ধরে সার বন্টনের সময় আমাকে বঞ্চিত করা হচ্ছে। এ ঘটনায় প্রতিকার পেতে আমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে আবেদন ও নিবেদন করেও কোন প্রকার পাইনি।’
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মোঃ সিফাত-আল-মারুফ বলেন, ‘এ উপজেলায় ৭ জন বিসিআইসি ও ১ জন বিএডিসি সার ডিলার রয়েছেন। বিএডিসি সার ডিলারকে বরাদ্দ বেশী দিলে কিছু বিসিআইসি সার ডিলার ক্ষিপ্ত হন। অন্য উপজেলায় কিভাবে সমান হারে বন্টন করেন সেটা আমার জানা নেই।’

জন্মভূমি ডেস্ক January 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১২৩ বার পেছাল সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
Next Article যশোর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন আটক
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?