By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চীনের দক্ষিণে বন্যা ও ভূমিধসে নিহত ৯, উত্তরে খরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > চীনের দক্ষিণে বন্যা ও ভূমিধসে নিহত ৯, উত্তরে খরা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

চীনের দক্ষিণে বন্যা ও ভূমিধসে নিহত ৯, উত্তরে খরা

Last updated: 2024/06/18 at 2:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এতে পুরো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নষ্ট হয়েছে ফসল। অন্যদিকে, দেশটির উত্তরাঞ্চলে দেখা দিয়েছে খরা। ফলে দুই প্রান্তে দুটি চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছে দেশটি।

মঙ্গলবার (১৮ জুন) এই ঘোটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের উপিং কাউন্টিতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের কারণে চারজন নিহত ও দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৬ জুন) বিকেল থেকে প্রচণ্ড বর্ষণ শুরু হয়। কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় ৩৭২.৪ মিলিমিটার (১৪.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

চীনের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, কর্তৃপক্ষ জানিয়েছে, উপিং কাউন্টিতে কমপক্ষে ৩৭৮টি বাড়ি ধসে পড়েছে এবং ৮৮০ হেক্টর (দুই হাজার ১৭৫ একর) ফসলের ক্ষতি হয়েছে, যার পরিমাণ কমপক্ষে ৪১৫ মিলিয়ন ইউয়ান (৫৭.২ মিলিয়ন ডলার)।

দক্ষিণাঞ্চলে হংকং সীমান্তবর্তী এলাকা গুয়াংডং প্রদেশে প্রচণ্ড বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে মেইঝো শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এতে নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।

মেইঝোতে এক লাখ ৩০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ সঙ্কটের সম্মুখীন হয়েছে। একইসঙ্গে কিছু প্রতিবেশী শহর ও গ্রাম সোমবার (১৭ জুন) পর্যন্ত যোগাযোগ বিছিন্ন রয়েছে।

এদিকে, সম্প্রতি রাজধানী বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশে উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে, দেশটির আবহাওয়া ব্যুরো জানায়, আগামী ১০ দিনের মধ্যে খরা কবলিত এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শাহরুখের পর এবার অ্যাটলির সিনেমায় দেখা যেতে পারে সালমানকে
Next Article ভারতে চামড়া পাচার রোধে সীমান্তে সতর্কবস্থায় বিজিবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
খুলনা

খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেলের দাম বাড়ল ১৩ শতাংশ

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?