By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চীনের নানজিংয়ে বহুতল ভবনে আগুনে নিহত ১৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > চীনের নানজিংয়ে বহুতল ভবনে আগুনে নিহত ১৫
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

চীনের নানজিংয়ে বহুতল ভবনে আগুনে নিহত ১৫

Last updated: 2024/02/24 at 12:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানজিংয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত ১৫ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। স্থানীয় সময় আজ শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নানজিংয়ের ইহুয়াতাই শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরটিতে অন্তত ৮০ লাখ লোকের বাস। শহরটি চীনের অন্যতম ব্যস্ত নগরী সাংহাই থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থিত। গতকাল শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এএফপির প্রতিবেদন অনুসারে, স্থানীয় কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, প্রাথমিকভাবে তারা অনুমান করছেন—ভবনটির প্রথম তলায় বেশ কিছু বৈদ্যুতিক বাইক রাখা ছিল। সেখানেই সম্ভবত আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সকাল ৬টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় এবং ভবনটি থেকে যাবতীয় উদ্ধারকাজ শেষ হয় দুপুর ২টার মধ্যেই।

ইহুয়াতাই শহরের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ভবনটির আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ২৫টি ট্রাক নিয়োগ করা হয়েছিল।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, একটি আকাশচুম্বী ভবনে আগুন জ্বলছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। অন্যান্য ছবিগুলো থেকে দেখা গেছে বেশ কয়েকটি তলায় আগুন জ্বলছে।

সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ১৫ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইহুয়াতাই শহরের মেয়র চেন ঝিচাং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জানিয়েছেন, আহত ৪৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা ‘সংকটজনক’ এবং অন্য একজন গুরুতর আহত।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
Next Article আবার বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 22 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?