By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চুয়াডাঙ্গায় ক্লিনিকে নার্সকে গলা কেটে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চুয়াডাঙ্গায় ক্লিনিকে নার্সকে গলা কেটে হত্যা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় ক্লিনিকে নার্সকে গলা কেটে হত্যা

Last updated: 2024/01/28 at 4:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা জীবননগরে হাফিজা খাতুন (৩৮) নামের এক নার্সকে গলা কেটে হত্যা করে করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট মা নার্সিং হোম এন্ড ক্লিনিক এ ঘটনা ঘটে।
নিহত হাফিজা খাতুন একই ক্লিনিকের নার্স হিসেবে কর্মরত ছিলেন ও উপজেলার বালিহুদা গ্রামের মো. কবির হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, হাফিজা উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে মো.সমশের আলীর মেয়ে। তার প্রথম স্বামীর সংসার বিচ্ছেদের পর মা নাসিং হোম এন্ড ক্লিনিকে নার্সের কাজ শুরু করে।প্রথম পক্ষের দুটি সন্তান আছে। যার মধ্যে বড় মেয়ে তার অনেক আগেই বিয়ে হয়ে যায় এবং একটি ছেলে ছেলে সে এখন ৯ম শ্রেনী পড়াশোনা করে। হাফিজা ক্লিনিকেই থাকে। মাঝে মাঝে বাপের বাড়িতে ছেলেকে দেখতে যায়। পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেন উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামে কবির হোসেনের সাথে। তারপর ও হাফিজা দ্বিতীয় স্বামী মাঝে মাঝে ক্লিনিকে আসা যাওয়া করে। বিগত কিছুদিন যাবৎ তাদের মনোমালিন্য ও ঝগড়াঝাটি হচ্ছিল। ঘটনার দিন সকালে ক্লিনিকের ছাদে বাকবিতন্ডা শোনা যায় তারপর থেকে উনার স্বামীকে দেখা যায়। রাত সাড়ে আটার দিকে ক্লিনিকে অন্য স্টাফদের হাঁকডাকে এসে দেখা যায় হাফিজার গলা কাটা লাশ পড়ে আছে।

ক্লিনিকের এক সহকর্মী জানান, রাতে কাজ শেষ করে ক্লিনিকের দ্বিতীয় তলায় হাফিজার সাথে আলাপচারিতা পর তৃতীয় তলায় যান তিনি। কিছুক্ষন পর দ্বিতীয় তলায় এসে হাফিজাকে রক্তাক্ত অবস্থায় দেখেন তিনি। কারা এমন ঘটনা ঘটিয়েছে জানা নেই। পরে স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি আরও বলেন, সকালে নিহতের স্বামী এই ক্লিনিকে এসেছিলেন। হাফিজার সঙ্গে কোন কারণে বাকবিতণ্ডতা হয়। এরপরই সেখান থেকে তিনি চলে যান।

ক্লিনিকের ম্যানেজার কেয়া জানান, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি। সন্ধ্যার পর ক্লিনিক মালিকের বাসায় থাকি আজ কাজ শেষ করে বাসায় ফেরার কিছুক্ষণ পর ক্লিনিক থেকে একজন মালিকের বউকে ফোন দিয়ে জানান হাফিজার গলা কাটা লাশ পড়েছিলো তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা দ্রুত এসে তাকে মৃত দেখতে পায়।

তিনি আরও বলেন, হাফিজা দীর্ঘ দিন যাবৎ এখানে নার্স হিসাবে কাজ করে। রাতেও এখানে থাকে উনার স্বামী মাঝে মাঝে সকাল সন্ধ্যা এখানে আসা যাওয়া করে। তবে আজ সকালে উনারা দু’জন ক্লিনিকের চার তলা ঝগড়া করছিলো। মাঝে মাঝেই শুনি ওদের ঝামেলা হয় তবে কি নিয়ে এসব তিনি জানেন না।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাগবির হাসান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্লিনিক থেকে এক নারীর মরদেহ পাওয়া গেছে বলে জেনেছি। আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে বিস্তারিত বলতে পারব।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশের রিজার্ভ সংকটে পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত
Next Article খুলনা বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 52 minutes ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?