By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে আরও একজনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে আরও একজনের মৃত্যু
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে আরও একজনের মৃত্যু

Last updated: 2025/10/14 at 4:12 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পান করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা হলো সাত। সোমবার বিকালে হায়াত আলী (৪০) নামে একজন মারা যান। বিষাক্ত মদ পানে একের পর এক মৃত্যুর ঘটনায় মাদক বিক্রেতা সন্দেহে জুমাত আলী নামে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া লাল্টু ও ছমিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল সোমবার অসুস্থদের খোঁজখবর নিতে ডিঙ্গেদহ এলাকায় যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডিঙ্গেদহ এলাকার ১০/১২ জন শ্রমিক বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় গত শনিবার দু’জন ও রবিবার চারজনসহ মোট ছয়জন মারা যান। সোমবার আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহত লাল্টু মিয়ার মা হালিমা বেগম বলেন, শনিবার দুপুরে ছেলেটা বাড়ি থেকে কাজে যায়। রবিবার সকালে বাড়ি এসে স্ত্রী রেহেনা খাতুনকে বলে তার ভালো লাগছে না। গোসল করিয়ে দিতে বলে। সন্ধ্যা পর্যন্ত তিনবার গোসল করানোর পরেও সুস্থ হয়নি। বরং চোখে দেখতে অসুবিধার কথা জানায় লাল্টু। পরে হাসপাতালে নিলে মারা যান। এতে লাল্টুর দুই ছেলে এতিম হয়ে গেলো। তাদের দেখার কেউ থাকলো না।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদলের প্রধান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, ডিঙ্গেদহ এলাকায় গেলে মদ পানে অসুস্থ কেউ তাদের সামনে আসেনি। তবে তিনি বলেন, অসুস্থদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেউ যেন আত্মগোপন না করে।
চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউল আলম সুজন বলেন, তিনি দীর্ঘদিন থেকে এই ইউনিয়নকে মাদকমুক্ত করার চেষ্টা করছেন, কিন্তু তা পারছেন না। তিনি বলেন, এ অঞ্চলে যারা মাদক বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া দরকার।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, মদ পানে সোমবার পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। ওই এলাকার এক মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। সন্দেহভাজন হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, তথ্য গোপন করে যে চারজনের দাফন করা হয়েছে। তাদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত মেনে ব্যবস্থা নেয়া হবে।

জন্মভূমি ডেস্ক October 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ আটক ১
Next Article সাতক্ষীরায় দ্বিতীয় দিনের কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা
আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
বরিশাল

দশমিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 days ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
চুয়াডাঙ্গা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবের জরুরি মিটিং, বিতর্কিত ইউএনওকে অপসারণের দাবি

By Correspondent 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?