By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চুয়াডাঙ্গা সরকারি গুদামে গমের বদলে বালু-পাথর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গা সরকারি গুদামে গমের বদলে বালু-পাথর
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সরকারি গুদামে গমের বদলে বালু-পাথর

Last updated: 2023/02/07 at 11:30 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তিন সদস্যর তদন্ত কমিটি গঠন

জন্মভূমি রিপোর্ট : খুলনা থেকে চুয়াডাঙ্গা সরকারি খাদ্যগুদামে আসা গমভর্তি ট্রাকে ২৮ বস্তা বালু ও এক বস্তা পাথর পাওয়া গেছে। চুয়াডাঙ্গা সরকারি খাদ্য গুদামে আসা গমভর্তি ট্রাকে ২৮ বস্তা বালু ও এক বস্তা পাথর পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা সরকারি খাদ্যগুদামে আসা গমভর্তি  ট্রাকে ২৮ বস্তা বালু ও এক বস্তা পাথর পাওয়া গেছে। রবিবার দুপুরে ট্রাক থেকে গম নামানোর সময় বালু ও পাথরের বস্তাগুলো পান গুদামের কর্মকর্তারা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গুদাম কর্তৃপক্ষ।

খাদ্যগুদামের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার  ভোরে খুলনা  ওথকে চুয়াডাঙ্গা জেলা সরকারি খাদ্যগুদামে আসে গমভর্তি ছয়টি ট্রাক। দুপুরে সেসব ট্রাক থেকে গম নামানো শুরু হয়। একপর্যায়ে এক ট্রাকে ছয় বস্তা বালু পাওয়া যায়। পরে বাকি ট্রাকগুলোতে আরও ২২ বস্তা বালু এবং এক বস্তা পাথর পাওয়া গেছে।

বিকালে বিষয়টি নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক বলেন, ‘খুলনা থেকে সরকারিভাবে চুয়াডাঙ্গার জন্য ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। কিছুদিন আগে প্রথম চালান এসেছিল। রবিবার ভোরে দ্বিতীয় চালানে খুলনার ৪ নম্বর ঘাট থেকে ছয় ট্রাকে ১০০ মেট্রিক টন গম জেলা খাদ্যগুদামে আসে। দুপুরে গমের পরিমাণ ওজন করে ট্রাক থেকে নামানো শুরু হয়। এ সময় ২৮ বস্তা বালু ও এক বস্তা পাথর পাওয়া যায়।’

তিনি বলেন, ‘জোনাকি পরিবহনের দুটি ট্রাকে ১৩ বস্তা বালু, সরকার এন্টারপ্রাইজের দুটি ট্রাকে ৯ বস্তা বালু ও সানরাইজ জুট ট্রেডার্সের দুটি ট্রাকে ছয় বস্তা বালু ও একটি বস্তায় পাথরের বড় বড় ছয়টি টুকরা পাওয়া যায়।’

একেএম শহিদুল হক আরও বলেন, ‘ওজন দিয়ে এসব গম গুদামে তোলা হবে। গমের ওজন কতটুকু কমেছে, তখন বোঝা যাবে। ট্রাকচালকরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা, গুদামে আসার পথে ট্রাক থেকে গম নামিয়ে ওজন ঠিক রাখতে বালু আর পাথর দিয়ে তা সমন্বয়ের চেষ্টা করেছেন চালকরা।’

তবে জোনাকি পরিবহনের ট্রাকচালক নান্নু ও আসাদ জানিয়েছেন, তারা বালু এবং পাথর এনেছেন ঠিকই, তবে গম ওজনে কম দেওয়ার জন্য নয়। মাঝেমধ্যে গাড়ি অকেজো হলে বালুর বস্তার প্রয়োজন হয়। সেইসঙ্গে বেশিরভাগ সময় বালু ও পাথরের ভাড়া বহন করায় তাদের গাড়িতে বালু ও পাথরের বস্তা থাকে। অনেক সময় ওজনের কাজেও লাগে।

তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জলবায়ু অভিবাসিদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে : সিটি মেয়র
Next Article খুলনা একুশে বই মেলায় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 days ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
চুয়াডাঙ্গা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবের জরুরি মিটিং, বিতর্কিত ইউএনওকে অপসারণের দাবি

By Correspondent 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?