By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন
যশোর

চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন

Last updated: 2025/05/07 at 4:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় “প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিরক্ষা সক্ষমতাসহ দুর্বলীকরণ প্রকল্প” উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে আশরাফ ফাউন্ডেশন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রিস্টিয়ান এইড-এর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় সরকার, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় এই ধরনের অংশগ্রহণমূলক প্রকল্প আমাদের সমাজ ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করে তুলবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান । তিনি বলেন, “প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা এই প্রকল্পটি করে দেখাচ্ছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ। তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান মাহমুদা, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, আশরাফ ফাউন্ডেশনের সমন্বয়কারী মামুন রশিদ বকুল প্রকল্প সমন্বয়কার আবু হাসনাত,প্রকল্প ম্যানেজার রিজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সকাল ১০টা ৪৫ মিনিটে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয়ে ধাপে ধাপে প্রকল্প উপস্থাপনা, অংশগ্রহণমূলক আলোচনা ও মতামত গ্রহণ পর্বে পরিণত হয়।

অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আশরাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকল্প সংশ্লিষ্টরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ভিডিপি’র অ্যাডভান্সড প্রশিক্ষণ অনুষ্ঠিত
Next Article আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডির তথ্য ফাঁস: ডিজি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 6 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 4 days ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 6 days ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?