By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছা বাজারে ৪১ টি সি সি ক্যামেরা অকেজো, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছা বাজারে ৪১ টি সি সি ক্যামেরা অকেজো, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছা বাজারে ৪১ টি সি সি ক্যামেরা অকেজো, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Last updated: 2025/03/11 at 3:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা বাজারের সিসি ক্যামেরা ব্যবস্থা বর্তমানে অচল হয়ে পড়েছে, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান অংশ হিসেবে পৌরসভা কর্তৃক ৪১টি সিসি ক্যামেরা বসানো হলেও, দীর্ঘদিন ধরে এই ক্যামেরাগুলি সচল নেই। সোমবার (১০ মার্চ) সকাল থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে এ চিত্র দেখা যায়।

সম্প্রতি চৌগাছা বাজারে বেড়েছে চুরি। মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এসব ক্যামেরার অচল অবস্থা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য এটি একটি বড় সমস্যা। নিরাপত্তাহীনতার মধ্যে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়েছে। এছাড়া, সিসি ক্যামেরার অকার্যকর থাকার ফলে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটলেও দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, ২০২২ সালের মাঝের দিকে প্রায় ৬লক্ষ টাকা ব্যয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ৪১টি সিসি ক্যামেরা প্রতিস্থাপন করে পৌরসভা কর্তৃপক্ষ। যেগুলো চৌগাছা থানা ও পৌরসভা কর্তৃপক্ষ মনিটরিং করে থাকে। ২০২৩ সাল থেকে মৌসুমের কালবৈশাখী বিভিন্ন ঝড়ে (রেমাল, মোখা) বিকল হতে শুরু করে বাজারের সিসি ক্যামেরা ব্যবস্থা। এছাড়াও, কখনও উঁচু পণ্যবাহী ট্রাকে ধাক্কা লেগে, কখনও বা কৌশলে মাদক ব্যবসায়ীদের দ্বারাই ইচ্ছাকৃতভাবে ক্যামেরার তার বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি বাজারের একাধিক ব্যবসায়ীদের। তারা জানান, এই ক্যামেরাগুলো অচল হওয়ার পিছনে সার্বিক রক্ষণাবেক্ষণের অভাবও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। দীর্ঘদিনের এ সমস্যায় স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বাজারের ব্যবসায়ী ও সিসি ক্যামেরা টেকনিশিয়ান জাহিদ হাসান ধারণা দিয়ে জানান, পুরাতন ক্যামেরাগুলো মেরামত করলেও পুরো বাজারকে নিরাপত্তার বেষ্টনির মধ্যে আনতে অন্তত ১০টি নতুন ক্যামেরা প্রয়োজন। এর পাশাপাশি এমসি বক্স, সার্ভিস ও জয়েন্ট চার্জ, মাল্টিপ্লাগসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে এই প্রকল্পে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় হতে পারে।

এ বিষয়ে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব বলেন, ইতিমধ্যে স্বর্নপট্টিসহ কয়েক জায়গায় ১১টি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে বাজার ব্যবসাসী সমিতির পক্ষ থেকে। তবে এগুলো বাজার নিরাপত্তায় যথেষ্ট নয় দাবি করে তিনি বলেন, পৌরসভা কর্তৃক স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কাজ না করার কারণে আমরা অনেক উদ্বিগ্ন। আমরা চাই, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে বাজারের নিরাপত্তা নিশ্চিত হয়।”

চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতম বলেন, দীর্ঘদিন ধরে অচল থাকা সিসি ক্যামেরাগুলোর ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, “ক্যামেরাগুলো বিকল হয়ে যাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করেছি। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে ক্যামেরাগুলো মেরামত বা প্রতিস্থাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা বিভাগে ২০ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
Next Article খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচালককে সাময়িক বরখাস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?