By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন বিতর্ক উস্কে দিল পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন বিতর্ক উস্কে দিল পাকিস্তান
খেলাধূলাতাজা খবর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন বিতর্ক উস্কে দিল পাকিস্তান

Last updated: 2025/02/17 at 2:45 PM
করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : গাদ্দাফি স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন। যে মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে পাকিস্তান। সয়েছে বহু বিতর্ক। সেই মাঠেই ক্রিকেটীয় আয়োজন মাঠে গড়ানোর আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের খেলা শুরুর আগে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়েই আলাপ জমেছে বেশি। পাকিস্তানও যেন পেরেক ঠুকেছে সেখানেই।
সাধারণত টুর্নামেন্ট আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশের পতাকাই টানিয়েছে পিসিবি। তবে সেখানে নেই ভারতের পতাকা। টুর্নামেন্ট পাকিস্তানের হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখানে যায়নি ভারত। রোহিত শর্মা থাকছেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডে-তে। সেই শোধটাই বুঝি পাকিস্তান নিয়েছে ভারতের পতাকা না রেখে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যায়। ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এসব ছবি পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম থেকেই নেয়া।
সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পতাকা শোভা পাচ্ছে। কিন্তু ভারতের পতাকা নেই। এমনকি আইসিসির লোগো সম্বলিত পতাকাও ঠাঁই পেয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামের সাজসজ্জায়। স্বাভাবিকভাবেই আয়োজক দেশের এমন আচরণে বেশ ক্ষুব্ধ ভারতের ক্রিকেট সমর্থকরা।
চলতি আসরে ভারত নিজেদের সব ম্যাচই খেলবে দুবাইয়ে। তাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি। দুই দলের জন্যই সেটি উদ্বোধনী ম্যাচ। ২৩ তারিখ হবে মহা গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে তবে সেই ম্যাচও হবে দুবাইয়ের মাঠে। অন্যথায় সেটা সরে যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

করেস্পন্ডেন্ট February 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রবাসীদের জন্য সৌদি আরব-ইউএইতে রপ্তানি হবে ১১ হাজার টন ইলিশ
Next Article হাসপাতালে ভর্তি শাকিরা, কনসার্ট বাতিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
জাতীয়তাজা খবর

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌দ্রুত জলবায়ু পরিবর্তনের ধাক্কায় কৃষি বিপর্যয়ে

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?