By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ছয় মাসে রাজস্ব ঘাটতি ২৩ হাজার কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ছয় মাসে রাজস্ব ঘাটতি ২৩ হাজার কোটি টাকা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ছয় মাসে রাজস্ব ঘাটতি ২৩ হাজার কোটি টাকা

Last updated: 2024/01/27 at 3:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সংসদ নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে রাজস্ব খাতে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বরে) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকায়।
এর আগে জুলাই-নভেম্বরে রাজস্ব ঘাটতি ছিল ১৬ হাজার ৪৫৯ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ৬ হাজার ৭৬৮ কোটি টাকা। শুধুমাত্র ডিসেম্বর মাসেই রাজস্ব ঘাটতি ৬ হাজার ৭৮২ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি (২০২৩-২৪) অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে প্রথম ৬ মাসে আয়কর, মূসক ও শুল্ক খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৮৮ হাজার ৮৫৬ কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয়েছে এক লাখ ৬৫ হাজার ৬২৯ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ হাজার ২২৭ কোটি টাকা কম আদায় হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে আমদানি-রপ্তানি শুল্কে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ৬৩২ কোটি টাকা। আদায় হয়েছে ৪৯ হাজার ৬৮ কোটি টাকা। ফলে এ সময়ে ঘাটতি ৮ হাজার ৫৬৩ কোটি টাকা। একই সময়ে মূসক বা ভ্যাটের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার ৮০৭ কোটি টাকা। আলোচ্য সময়ে কম আদায় হয়েছে ৬ হাজার ৭০ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৬৪ হাজার ৭৩৭ কোটি টাকা।
আলোচ্য সময়ে আয়কর আদায় হয়েছে ৫১ হাজার ৮২৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৪১৭ কোটি টাকা। ফলে এ সময়ে ৮ হাজার ৫৯২ কোটি টাকা কম আদায় হয়েছে।
যদিও ৬ মাস শেষে রাজস্বের এই আহরণ বিগত অর্থবছরের চেয়ে বেড়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। লক্ষ্যমাত্রার প্রায় ৮৮ ভাগ অর্জিত হলেও বড় ঘাটতি এড়াতে পারেনি এনবিআর।
ডিসেম্বরে তিন খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার ৬২ কোটি টাকা। আদায় হয়েছে ৩৩ হাজার ২৮০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৬ হাজার ৭৮২ কোটি টাকা।
এ মাসে (ডিসেম্বরে) শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৪০৯ কোটি টাকা, আদায় হয়েছে ৭ হাজার ৬২৭ কোটি টাকা। ভ্যাটের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৭৩২ কোটি টাকা, আদায় হয়েছে ১৩ হাজার ২১৩ কোটি টাকা। আয়করে ১৪ হাজার ৯২১ আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ১২ হাজার ৪৩৯ কোটি টাকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৩০ তারিখের সংসদ প্রতিহত করা হবে : জয়নুল আবেদীন
Next Article সুন্দরবনে গোলপাতা আহরণ শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 1 hour ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 2 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 2 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 2 hours ago
জাতীয়

সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যার রায়, ট্রাইব্যুনালে ৬ আসামি

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?