By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক, ৬ শিক্ষিকা গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক, ৬ শিক্ষিকা গ্রেফতার
আন্তর্জাতিক

ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক, ৬ শিক্ষিকা গ্রেফতার

Last updated: 2023/04/18 at 11:10 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে দুই দিনের ব্যবধানে অন্তত ছয় নারী শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও অসদাচরণের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে আদালতে একাধিক মামলাও দায়ের হয়েছে। একটি মামলার অভিযোগ অনুযায়ী, ড্যানভিলের ৩৮ বছর বয়সী নারী শিক্ষক অ্যালেন শেলের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের তৃতীয়-ডিগ্রির অভিযোগ আনা হয়েছে। দেশটির এই নারী শিক্ষক ১৬ বছর বয়সী দুই কিশোরের সাথে তিনবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাকে গ্যারার্ড কাউন্টি জেলা আদালতে সাজা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিকেআরের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উডলন এলিমেন্টারি স্কুলের শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন শেল। এর আগে ল্যাঙ্কাস্টার এলিমেন্টারি স্কুলে নিযুক্ত ছিলেন তিনি। এই সংবাদমাধ্যম বলছে, বয়েল কাউন্টি স্কুলের কর্মকর্তারা শেলকে গ্রেপ্তারের বিষয়ে সতর্ক করে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্রদের সাথে যৌন অসদাচরণের অভিযোগে ছয় শিক্ষিকাকে গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে এসেছে গত কয়েকদিনে। দেশটির আরকানসাসের শিক্ষিকা হেদার হ্যারের (৩২) বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আরকানসাস টাইমস জানিয়েছে, তিনি একজন কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। ওকলাহোমার ২৬ বছর বয়সী নারী শিক্ষক এমিলি হ্যানকককেও বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ একজন ছাত্রের সাথে তার কথিত যৌন সম্পর্কের কথা জানিয়েছে বলে খবর দিয়েছে নিউইয়র্ক পোস্ট। দেশটির আরেক সংবাদমাধ্যম কোকোর প্রতিবেদন অনুযায়ী, ১৫ বছর বয়সী ছাত্রের সাথে অনৈতিক সম্পর্কের দায়ে লিঙ্কন কাউন্টির একজন শিক্ষিকাকে অভিযুক্ত করা হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে, শিক্ষিকা এমা ডেলানি হ্যানকক ওয়েলস্টন পাবলিক স্কুলে কর্মরত। তিনি স্কুল ভবনের ভেতরেই ওই ছাত্রের সাথে যৌনতায় লিপ্ত হয়েছিলেন। এমনকি তারা প্রতিনিয়ত স্ন্যাপচ্যাটেও যোগাযোগ করেছে। নিউ ইয়র্ক পোস্ট বলছে, আইওয়ার ডেস মইনেসের একটি ক্যাথলিক হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা ক্রিস্টেন গ্যান্ট (৩৬) গত শুক্রবার স্কুলের ভেতরে এক কিশোর ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করেন। এছাড়াও এই শিক্ষিকা স্কুলের বাইরে ওই ছাত্রের সাথে অন্তত পাঁচবার যৌনতা লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যম ফক্সনাউয়ের তথ্য অনুযায়ী, জেমস ম্যাডিসন হাই স্কুলের শিক্ষিকা আলেহ খেরাদমান্দের (৩৩) বিরুদ্ধেও গত কয়েক মাস ধরে একজন ছাত্রের সাথে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা
Next Article কালিগঞ্জে আম ব্যবসায়ীর ১৫ দিনের সাজা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?