By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

Last updated: 2024/07/25 at 12:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। হামিন বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। সেখানে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন। শো’য়ের আগে অসুস্থ হয়ে পড়ায় শো বাতিল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নানা অর্গান অকার্যকর হতে থাকলে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থানেই চলে যান তিনি।

হামিন আরও জানান, আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে গিয়ে দ্রুত ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আনার ব্যবস্থা করবেন।

শাফিন আহমেদ বাংলাদেশি সংগীতশিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের সদস্য। বর্তমানে তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।

শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।

২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন (গিটার), শাহিন (গিটার), সুমন (কি-বোর্ড), উজ্জ্বল (পার্কিশন), শামস (বেজ গিটার) এবং রূমি (ড্রামস)। পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে এসেছি: বাইডেন
Next Article যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?