By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জনবল সংকটে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > জনবল সংকটে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জনবল সংকটে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Last updated: 2024/12/28 at 1:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : জনবল সঙ্কটে ভুগছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে কর্মকর্তা-কর্মচারীর ২৪৬টি পদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ১৩ জন, সিনিয়র স্টাফ নার্স ৭ জন, ৩য় শ্রেণির কর্মচারী ৩৭ জন, ৪র্থ শ্রেণীর কর্মচারী ৮ জন সহ সর্বমোট ৬৮ টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে । এতে করে উপকূলীয় অঞ্চল শ্যামনগরের প্রায় সোয়া চার লক্ষ মানুষ পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেবামূলক এ প্রতিষ্ঠানের সুফল ভোগ করতে পারছেন না তারা। যে কারণে, অতিদ্রুত জনবল সঙ্কট নিরসন করে প্রান্তিক পর্যায়ে সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভূক্তভোগী চিকিৎসা বঞ্চিত সাধারন জনগন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা যায়, বারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় প্রায় সোয়া চার লক্ষ মানুষের বসাবস। যার মধ্যে নয়টি ইউনিয়ন নদীবেষ্টিত। জীবন জীবিকার তাড়নায় লবন পানির সাথে সংগ্রাম করে দিনাতিপাত করা এখানের নিত্য দিনের চিত্র। অধিকাংশ এলাকাতে সুপেয় মিষ্টি পানির প্রচন্ড আকাল । যার কারনে পেটের পীড়া, খোস-পাচড়া সহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এখানকার অধিকাংশ জনগোষ্টি । শিশু ডাযরিয়া, নিউমোনিয়া সহ শিশুরা নানারকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। আইলা, বুলবুল ও আম্ফান বিধ্বস্ত উপকূলীয় এ অঞ্চলের অধিকাংশ জনগোষ্টি দারিদ্র সীমার নিচে বসাবস করে। যার ফলে এ জনগোষ্টি চিকিৎসা সেবার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়। কিন্তু এখানে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল না থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছে অসহায় আত্মপীড়িত মানুষেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় যে, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত হলেও চিকিৎসক ও পর্যাপ্ত জনবল সংকটের কারণে বৃদ্ধি পায়নি সেবার মান। জুনিয়র কনঃ (সার্জারী) ০১ জন, জুনিয়র কনঃ (মেডিসিন) ০১ জন, জুনিয়র কনঃ (এ্যানেসথেসিয়া) ০১ জন, জুনিয়র কনঃ (শিশু) ০১ জন, জুনিয়র কনঃ (গাইনী) ০১ জন, জুনিয়র কনঃ (আর্থো) ০১ জন, জুনিয়র কনঃ (চর্ম ও যৌন) ০১ জন, জুনিয়র কনঃ (চক্ষু) ০১ জন, জুনিয়র কনঃ (ইএনটি) ০১ জন, জুনিয়র কনঃ (কার্ডিও) ০১ জন, সহকারী সার্জন (ইউনিয়ন) ০২ জন সহ র্ মোট ১৩ জন চিকিৎকের সংকট থাকায় অধিকাংশ রোগীদের জেলা সদরে স্থানান্তর কারা হচ্ছে। এছাড়াও সিনিয়র স্টাফ নার্স ০৭ জন, ফার্মাসিস্ট, স্টোর কিপার, চিকিৎসা সহকারী মেডিকেল টেকনোলোজিস্ট, জুনিয়র ম্যাকানিক, নিরাপত্তা প্রহরী, আয়া, ওয়ার্ড বয় সহ সর্বমোট ৬৮ পদ শূন্য রয়েছে।

সরেজমিনে দেখা যায়, কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও এখানে প্রতিনিয়ত ভর্তি থাকেন শতাধিক রোগী। যার ফলে খাদ্য ও হাসপাতালের বেড সংকটে ফ্লোর ও বারান্দাতে অবস্থান করে অসংখ্য রোগীরা। এ বিষয়ে নার্স সুপারভাইজার লতা বলেন, আমরা হাসপাতালের নিয়ম ও সিরিয়াল মেনে কার্যক্রম পরিচালনা করে থাকি। যা মেনে নিতে কষ্ট পোহাতে হয় হতদরিদ্র অসহায় রোগীদের। আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ও এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। অপারেশনের থিয়েটরের গুরুত্বপূর্ণ অটি লাইটটি নষ্ট। নষ্ট হয়ে পড়ে আছে ফটোথেরাপি মেশীন, নবকজাতকের বেী ইনকিউরেটার মেশিন, জি এ মেশিন ডায়াথেরাপি মেশীনসহ ব্লাড ব্যাংক রেফ্রিরেজাটর। পর্যাপ্ত সরঞ্জামাদী না থাকায় মুখ থুবড়ে পড়ে আছে ডেন্টাল ইউনিট। পুরাতন কমপ্লেক্স ভবনের ছাদে বিভিন্ন স্থানে ফাটল লক্ষ্য করা গেছে। যেকোন মুহুর্তে ছাদ ধসে বড় ধরনের দূর্ঘটনা করতে পারে।
এ জনবল সঙ্কটের কারণে স্বল্প সংখ্যক চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা রোগীদের প্রকৃত সেবা বা পরামর্শ দিতে হিমসিম খাচ্ছেন। তাছাড়া প্রয়োজনীয় জনবল না থাকায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এ অঞ্চলের হতদরিদ্র অসহায় রোগীরা।
উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান কাছে জানতে চাইলে এই প্রতিবেদককে জানান, ভবন নির্মানের জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন জানিয়েছি। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদূ সরবারহের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা রোগী পর্যাপ্ত সেবার দেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত জনবল, চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামাদীর ব্যবস্থা করে, উন্নত চিকিৎসা সেবা পেতে উর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে চিকিৎসা বঞ্চিত ভূক্তভোগী মহল এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে রোগিরা চিকিৎসা সেবা নিতে আসেন আমি ইতিমধ্যে উপজেলা হাসপাতাল টি পরিদর্শন করে অনেক তুরুটি দেখেছি বিষয় গুলো উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। অতি দ্রুতই সব কিছুর সমাধান হবে বলে তিনি মনে করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা
Next Article হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

By Staff Reporter 18 seconds ago
জাতীয়

আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 2 minutes ago
জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 3 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?