By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ. লীগ নেতারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ. লীগ নেতারা
জাতীয়

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ. লীগ নেতারা

Last updated: 2026/02/05 at 4:05 PM
জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাদারীপুর-১ (শিবচর) আসনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে বক্তব্য দেন।
আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন। গতকাল সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।
সভায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
সেখানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহসিন উদ্দিন, বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন হায়দার, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সি, বাঁশকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বায়াতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাজী আতিকুর মাদবর, পৌরসভার সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিন মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন।
উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, ‘আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব।
ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। কে কোন দল করল সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো, আমরা সবাই মানুষ। আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না। নির্বাচনের পর আপনাদের (আওয়ামী লীগ নেতাদের) কোনো অযথা হয়রানি করা হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব।’

জন্মভূমি ডেস্ক February 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল : মির্জা ফখরুল
Next Article উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 6 hours ago
জাতীয়

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

By Staff Reporter 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?