By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জরুরী ভিত্তিতে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হবে : পানি সম্পদ সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > জরুরী ভিত্তিতে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হবে : পানি সম্পদ সচিব
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

জরুরী ভিত্তিতে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হবে : পানি সম্পদ সচিব

Last updated: 2024/05/31 at 7:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে দুর্যোগ এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি শুক্রবার সকালে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

নাজমুল আহসান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দায়িত্বশীলতার সাথে সার্বক্ষণিক কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় এবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আগাম সতর্ক করা হয় এবং কর্ম এলাকায় অবস্থান করার জন্য সকলকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী সংকেত পাওয়ার পর থেকেই দুর্যোগ এলাকায় অবস্থান করে বাঁধ মেরামত সহ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক কাজ করছে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সচিব নাজমুল আহসান বলেন, বর্ষা মৌসুমের আগেই সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি মেরামত এবং মজবুত করা হবে। সে লক্ষ্যেই কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে সচিব এর নিকট ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার ও নয়ন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বই পড়ে পুরস্কার পেল ৩ হাজার ১২৬ শিক্ষার্থী
Next Article কালীগঞ্জে বৃদ্ধার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 6 hours ago
খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?