By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খুলনা

জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Last updated: 2026/02/26 at 3:24 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE

তথ্যবিবরণী : আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম সভাপতিত্ব করেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। সভাপতি তার বক্তৃতায় বলেন, জাতীয় ভোটার দিবসের তাৎপর্য হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা। একজন নাগরিকের বয়স ১৬ বছর হলে সে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। ভোটার হলে ২২ ধরণের সুযোগ সুবিধা পাবেন। নতুন ভোটারদের ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ডাটাবেজ তৈরি করতে হবে। ভোটারের ডাটাবেজ তৈরির সময় কোন রোহিঙ্গা যেন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বন করার জন্য আহবান জানান। এসময় তিনি প্রস্তুতিমূলক সভার সকল সদস্যবৃন্দকে নিজ নিজ জায়গা থেকে নতুন ভোটারদের সঠিক ডাটাবেজ প্রদানের বিষয়ে অবহিত করার পরামর্শ প্রদান করেন। সরকারি বিভিন্ন দপ্তরের নিজ নিজ জায়গা থেকে ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ও মসজিদ ভিত্তিক ইমামদেরকে মসজিদে খুতবার আগে নতুন ভোটার ও সকলকে উদ্বুদ্ধ করার জন্য আহবান জানান। সভায় জানানো হয়, ২ মার্চ দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল সোয়া ১১টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: সোহেল সামাদ, কেএমপির উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মাসুম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি-সহ কমিটির সদস্যগণ অংশ নেন।

জন্মভূমি ডেস্ক February 26, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন
Next Article ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?
আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 53 minutes ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 54 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ডুমুরিয়ায় মশার উপদ্রব, মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

বটিয়াঘাটায় দেশীয় বীজ সংরক্ষণে নারী কৃষকদের সাফল্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?