
পাইকগাছা অফিস : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পাইকগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ- এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালনের প্রেক্ষাপটে আলোচ্যসূচি বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান। এসময়ে ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, বিদ্যুৎ রঞ্জন সাহা, সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মোঃ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, মান্নান গাজী, আবু শাহাজাদা ইলিয়াস, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, শেখ খোরশেদুজ্জামান, শংকর কুমার বিশ্বাস, সাংবাদিক আঃ আজিজ, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।