By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জাতীয় রাজস্ব বোর্ড বিলোপের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি সাতক্ষীরা কর আইনজীবী সমিতির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > জাতীয় রাজস্ব বোর্ড বিলোপের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি সাতক্ষীরা কর আইনজীবী সমিতির
সাতক্ষীরা

জাতীয় রাজস্ব বোর্ড বিলোপের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি সাতক্ষীরা কর আইনজীবী সমিতির

Last updated: 2025/05/07 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলোপ সংক্রান্ত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার তীব্র বিরোধিতা করে তা বাতিলের দাবি জানিয়েছে সাতক্ষীরা কর আইনজীবী সমিতি। সম্প্রতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদে অনুমোদিত ও বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য অপেক্ষমাণ খসড়া অধ্যাদেশটি ত্রুটিপূর্ণ ও বিতর্কিত। এতে এনবিআর বিলুপ্তির যে প্রস্তাব করা হয়েছে, তা রাজস্ব প্রশাসনে অচলাবস্থা এবং দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করবে।
সমিতি অভিযোগ করে বলেছে, রাজস্ব সংস্কার কমিশনের কোনো প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করে গোপনে একটি প্রভাবশালী গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে অধ্যাদেশটি তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে করে রাষ্ট্রীয় রাজস্ব প্রশাসন একটি অস্বচ্ছ ও অগণতান্ত্রিক চক্রের নিয়ন্ত্রণে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, করনীতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতাবিহীন ব্যক্তিদের শীর্ষ পদে নিয়োগ, মাঠপর্যায়ে কর্মরতদের উপেক্ষা করে রাজস্ব নীতিনির্ধারণ, এবং সরকার ঘোষিত অর্থনৈতিক নীতিমালার সাথে অসামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ দেশের রাজস্ব ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড একটি Statutory Body হিসেবে কার্যকরভাবে রাজস্ব আদায়, নীতি নির্ধারণ এবং এনফোর্সমেন্টভিত্তিক কাজ করে আসছে। অথচ প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত হলে সেই কার্যক্রম পরিচালনার কোনো আইনি কাঠামোই থাকবে না। ফলে রাজস্ব ব্যবস্থাপনায় চরম অনিশ্চয়তা সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সাতক্ষীরা কর আইনজীবী সমিতি।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরা কর আইনজীবী সমিতি খসড়া অধ্যাদেশটি অবিলম্বে বাতিল করে, অংশীজন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি সময়োপযোগী, স্বচ্ছ ও গণমুখী রাজস্ব সংস্কার প্রক্রিয়া গ্রহণের দাবি জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
Next Article রেড ক্রিসেন্ট একটি মানবিক সংস্থা দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 18 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?