By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জানা গেল সৌরভের বায়োপিকের পরিচালকের নাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > জানা গেল সৌরভের বায়োপিকের পরিচালকের নাম
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

জানা গেল সৌরভের বায়োপিকের পরিচালকের নাম

Last updated: 2024/01/13 at 2:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পর্দায় সৌরভ গাঙ্গুলীর বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন তুলে ধরার দায়িত্ব কে পাচ্ছেন? বিগত দুই তিন বছর ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় ‘পাঞ্জাব দি পুত্তর’ আয়ুষ্মান খুরানা। গতবছরই এটি জানা যায়। কিন্তু বায়োপিক কে পরিচালনা করছেন?

এবার শোনা গেল, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের দায়িত্ব পাচ্ছেন বিক্রমাদিত্য মোতওয়ানে নামের বলিউডের এক পরিচালক। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন।

গতবছর জুবিলি ওয়েব সিরিজের সুবাদেও শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই পরিচালক যদি ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের দায়িত্ব নেন, তাহলে যে দারুণ একটা প্রজেক্ট আসতে চলেছে, তা বলাই বাহুল্য।

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু কোনো ক্রিকেট তারকা নয়, সৌরভ একটা আবেগের নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, শুধু ২২ গজে নয়, মাঠের বাইরেও হিট দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বর্ণময় জীবনই উঠে আসবে বড়পর্দায়। লাভ রঞ্জন ফিল্মসের আওতায় তৈরি হবে এ ক্রিকেটারের বায়োপিক। সৌরভের বায়োপিকে লিড রোল কে করবেন ? শুরুতে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল, পরে জানা যায় রণবীরকে বোল্ড আউট করে এগিয়ে গিয়েছেন আয়ুষ্মান। সৌরভের মতোই বাঁ হাতি ব্যাটসম্যান আয়ুষ্মান, এটাই তার পক্ষে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।

২০২১ সালের ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের বায়োপিকের ঘোষণা সেরেছিলেন সৌরভ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।

সৌরভের জীবনের নানান অজানা কাহিনী ফ্রেমবন্দি হবে এ বায়োপিকে। সৌরভের ‘দাদা’ হয়ে ওঠবার পেছনের গল্প বলবে এই ছবি। তার জীবনের ওঠাপড়া, ক্রিকেটার থেকে সফল ক্যাপ্টেন হয়ে ওঠা সবই উঠে আসবে পর্দায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এশিয়ান কাপে লেবাননকে উড়িয়ে শুরু স্বাগতিক কাতারের
Next Article লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে শুরু পিএসএল, চূড়ান্ত সূচি ঘোষণা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?