By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

Last updated: 2026/02/20 at 1:05 PM
জন্মভূমি ডেস্ক 4 hours ago
Share
SHARE

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামীকে সমর্থন না করার অভিযোগ তুলে দুই গৃহবধূকে শ্বশুরবাড়িতে নির্যাতন করা হয়েছে। তাদের বাবা বিএনপির সমর্থক হওয়ায় এমন নির্যাতন চালানো হয় বলে স্বজনরা জানিয়েছেন।
ভুক্তভোগী জোসনা খাতুন (২৫) ও সুলতানা আক্তার (২০) উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গাইনবাড়ি এলাকার আব্দুর রশিদের মেয়ে। তাদের মধ্যে জোসনার শ্বশুরবাড়ি একই ইউনিয়নের চণ্ডীপুরে, সুলতানার শ্বশুরবাড়ি পাতাখালী গ্রামে।
জোসনা খাতুনের ভাষ্য, তাঁর স্বামী এনামুল হোসেনসহ পুরো পরিবার জামায়াতের রাজনীতিতে জড়িত। তাঁর বাবা ও বোনেরা বিএনপির সমর্থক। নির্বাচনের আগে তিনি বাবার বাড়িতে যেতে চাইলে অত্যাচার-নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে ইটভাটায় কাজে যাওয়ার আগে এনামুল তাঁকে মারধর করেন। এ সময় বিএনপি কর্মী বাবার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে এনামুল তাঁকে মুখে মুখে তিন তালাক দিয়ে বাড়ি ছেড়ে যেতে বলেন।
আব্দুর রশিদের দাবি, আহত মেয়েকে আনতে গেলে জোসনার মামাশ্বশুর জামায়াতে ইসলামীর নেতা গোলাম মোস্তফা তাঁকে গালাগাল করে ‘বিএনপি করার সাধ মেটানো’র হুমকি দেন। তাঁর অভিযোগ, জোসনার স্বামী এনামুলের সঙ্গে নির্যাতনেও অংশ নেন গোলাম মোস্তফা।
এনামুল হোসেনের নম্বরে কল করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মামা গোলাম মোস্তফা বলেন, পারিবারিক বিষয়কে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তবে তিনি বলেন, বিয়ের পর স্বামীর পরিচয়ে স্ত্রীকে চলতে ও পরিচয় দিতে হয়। তাই স্বামীর পরিবারের আদর্শ মেনে চলতে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল।
সুলতানার অভিযোগ, তাঁর শ্বশুর-শাশুড়ি সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। বাবার বাড়িতে গেলে বিএনপিকে ভোট দেবেন– এ জন্য স্বামী ইমাম হোসেন তাঁকে বেদম মারধর করেন। এমনকি বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। তা না মানায় পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন।
ইমাম হোসেনের দাবি, স্বামী হিসেবে কথা না শোনায় স্ত্রীকে বাপের বাড়িতে চলে যেতে বলেছিলেন। রাগের মাথায় দু-চারটি চড়-থাপ্পড়
মারা হয়েছিল কিনা, খেয়াল নেই। তাঁর শ্বশুর ‘বিএনপি-বিএনপি’ করে তাদের সংসার করতে দিলেন না। তিনিও স্ত্রীকে তালাক দিয়েছেন বলে স্বীকার করেন। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, মেয়ে দুটির বাবা বিএনপি করেন। তাদের বিয়ে দিয়েছেন জামায়াতের রাজনীতিতে যুক্ত পরিবারে।

জন্মভূমি ডেস্ক February 20, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
Next Article ঢাকা-খুলনা-বরিশালে ২৩-২৪ ফেব্রুয়ারি ঝড়-বৃষ্টির আভাস
আরো পড়ুন
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?