By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জামালপুরের ডিসির বক্তব্যে প্রশাসনে তোলপাড়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জামালপুরের ডিসির বক্তব্যে প্রশাসনে তোলপাড়
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জামালপুরের ডিসির বক্তব্যে প্রশাসনে তোলপাড়

Last updated: 2023/09/12 at 6:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সরকারের পক্ষে ভোট চেয়ে আলোচিত জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদের বক্ত্যব্যে সচিবালয়সহ জনপ্রশাসনে তোলপাড় চলছে। ওই বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করা আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’

গতকালের বক্তব্যের পর ডিসি ইমরান আহমেদের এমন বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ জনপ্রশাসনে আলোড়ন সৃষ্টি করেছে। এই বক্তব্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, ‘কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি-না, তাও যাচাই করা হবে।’

জনপ্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়া চাকরিবিধির লঙ্ঘন। একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কেউ এটা কতে পারেন না। এতে গোটা জনপ্রশাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’

গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইমরান আহমেদ। ভিডিওতে জামালপুরের ডিসিকে বলতে শোনা যায়, ‘যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি। আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না।’

অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌরমেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পুলিশ সুপার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

জামালপুরের জেলা প্রশাসকের এমন বক্তব্যের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন, তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারে না। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।’ প্রতিমন্ত্রী বলেন, ‘তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি-না তাও যাচাই করা হবে। এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গত বছরের তুলনায় পণ্যের দাম বেড়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী
Next Article বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু হানিফের প্রচারণা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
জাতীয়

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
জাতীয়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?