By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জামালপুরে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জামালপুরে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জামালপুরে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

Last updated: 2024/02/13 at 4:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের কলেজছাত্র মো. লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং আলামত নষ্টের চেষ্টায় আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবুর রহমান ভুট্টু (৪০), মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল উদ্দিন (৩৫), মো. মিজান (২১)। এর মধ্যে মুজিবুর রহমান ভুট্টু পালাতক রয়েছেন। আসামিদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চর গোপীনাথপুর এলাকায়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে মো. লিটন বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। পরদিন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চর গোপীনাথপুরের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও শরীর পোড়া ছিল। পরে এই ঘটনায় নিহতের বড় ভাই আব্দুস সামাদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিহত লিটন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চর গোপীনাথপুর এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি তুলসীপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, লিটন হত্যার ঘটনায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন। সাতজন আসামির মধ্যে একজন পলাতক রয়েছে। বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জামিল হাসান তাপস বলেন, মামলার রায়ে আমরা সন্তুষ্ট না। যত দ্রুত সম্ভব উচ্চ আদালতে আপিল করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
Next Article নওয়াজ-বিলাওয়ালের সঙ্গে কোনো জোট নয়: ইমরান খান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?