By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জামিন নিতে এসে ইডেন ছাত্রলীগ নেত্রীদের হম্বিতম্বি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জামিন নিতে এসে ইডেন ছাত্রলীগ নেত্রীদের হম্বিতম্বি
জাতীয়জেলার খবররাজনীতি

জামিন নিতে এসে ইডেন ছাত্রলীগ নেত্রীদের হম্বিতম্বি

Last updated: 2022/10/04 at 7:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

জামিন নিতে এসে মুখ লুকালেন ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা। মঙ্গলবার হাইকোর্টে জামিন নিতে আসেন ইডেন কলেজ ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ জন। 

গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে তারা গেলে বার বার বাধা দেন। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে হম্বিতম্বি ও উচ্চবাচ্য করেন। আপনাদের ঘরে মা-বোন নেই- গণমাধ্যমকর্মীদের উদ্দেশে এমন মন্তব্যও করেন তারা।

তখন এক গণমাধ্যমকর্মী তাদের উদ্দেশ করে বলেন, মারামারি করার সময় কি আপনাদের বিবেক কাজ করেনি। একজন আরেকজনের বিরুদ্ধে যখন চুলোচুলি করার অভিযোগ করলেন, তখন আপনাদের মা-বোন ছিল না?

মারামারিতে তারা সিদ্ধহস্ত হলেও তাদের জামিন আবেদেন বলা হয়েছে, এরা শান্তিপ্রিয়, আইন মান্যকারী, এলাকায় সুনাম রয়েছে এবং তারা কলেজের নিয়মিত ছাত্রী।

জামিন শুনানি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগে স্থগিত হওয়া কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

অন্যরা হলেন, রিতু আক্তার মিম ইসলাম, নুর জাহান, স্বর্ণা ওরফে আনিকা তাবাসসুম, কামরুন্নাহার জ্যেতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি ও ফারজানা নীলা।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

গত ২৫ সেপ্টেম্বর ইডেন ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় ১০ জন আহত হন। ওই দিন রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয় গ্রুপ পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 4, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আন্তর্জাতিক পুরস্কার পেলেন সাংবাদিক শাহেদ শফিক
Next Article জেলা ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?