By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জামিন পেলেন মেজর হাফিজ, কারামুক্তিতে বাধা নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জামিন পেলেন মেজর হাফিজ, কারামুক্তিতে বাধা নেই
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জামিন পেলেন মেজর হাফিজ, কারামুক্তিতে বাধা নেই

Last updated: 2024/03/10 at 2:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর গুলশান থানার নাশকতার এক মামলায় মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের আপিলের শর্তে জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১০ মার্চ) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম (ফিরোজ) এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে মেজর হাফিজ আত্মসমর্পণ করে এই মামলায় জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল দায়ের করি। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় জামিন হওয়ায় মেজর হাফিজের কারামুক্তিতে আর কোনও বাধা নেই।’

এর আগে, গত ৫ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর একই আদালত পৃথক দুই ধারায় তাকে ২১ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশান থানার মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং আক্রমণ করেন আসামিরা। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ২৫ এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারত-বাংলাদেশ যোগাযোগ যত বাড়বে, অর্থ ব্যবস্থার তত উন্নতি হবে : মোদি
Next Article লেবাননে ইসরায়েলের হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ৫
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 1 hour ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 1 hour ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 1 hour ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?