By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে রাজশাহীর মিষ্টি পান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে রাজশাহীর মিষ্টি পান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে রাজশাহীর মিষ্টি পান

Last updated: 2024/02/09 at 8:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জিআই পণ্যের স্বীকৃতি পেতে যাচ্ছে রাজশাহীর মিষ্টি পান। এমন খবরে অনন্দের জোয়ার বইছে জেলার সবচেয়ে বেশি পান উৎপাদন হওয়া বাগমারা ও মোহনপুর উপজেলায়। উৎপাদন ও বিক্রি ব্যবস্থা ভালো হওয়ায় চাষিদের কাছে এটি অর্থকরী ফসলে রূপ নিয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ৩০ আগস্ট রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহীর কৃষকের প্রধান অর্থকরী ফসল মিষ্টি পানের জিআই নিবন্ধন চেয়ে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে ডিপিডিটি আবেদন করেছিলে। আবেদনের ছয় মাসের মাথায় মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি। টাঙ্গাইলের শাড়ি ছাড়াও গোপালগঞ্জের রসগোল্লা, রাজশাহীর মিষ্টি পান, যশোরের খেজুর গুড় ও নরসিংদীর কলা ও লটকনকে জিআই পণ্যের স্বীকৃতিতে গেজেট আকারে প্রকাশের কথা রয়েছে। [৪] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে ১৭টি পণ্যের জিআই স্বীকৃতি রয়েছে। বিভাগ হিসেবে ধরতে গেলে রাজশাহী এগিয়ে। এই বিভাগের সাতটি পণ্য পেয়েছে জিআই স্বীকৃতি। রাজশাহী সিল্ক ছাড়া বাকি ছয়টি খাদ্য পণ্য। এর মধ্যে রয়েছে চার জাতের আম ছাড়াও বগুড়ার দই ও নাটোরের কাঁচাগোল্লা।
জিআই পণ্যের তালিকায় থাকা রাজশাহী-চাঁপাইয়ের ফজলি, ল্যাংড়া, খিরসাপাত, আশ্বিনা আম। এছাড়া বগুড়ার দই এবং নাটোরের কাঁচাগোল্লা। আর সর্বশেষ জিআই পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে রাজশাহীর মিষ্টি পান। এই মিষ্টি পানের দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে সুখ্যাতি।
মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কইকিড়ি এলাকার পান চাষি রায়হানুল হক বলেন, রাজশাহীর মিষ্টি পান জিআই পণ্যের স্বীকৃতি পেল এটা আমাদের কাছে গর্বের ও খুশির বিষয়। জিআই পণ্যের স্বীকৃতির মধ্যে দিয়ে সারাবিশ্ব চিনবে বাংলাদেশের পানকে। রাজশাহী জেলার সবচেয়ে বেশি পান উৎপাদন হয় বাগমারা ও মোহনপুর উপজেলায়। উৎপাদন ও বিক্রি ব্যবস্থা ভালো হওয়ায় চাষিদের কাছে পান অর্থকারী ফসল।
পান ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, এখন সারা বিশ্বের মানুষ রাজশাহীর পান চিনবে। রাজশাহীর পান ব্যান্ডিং হলো বিশ্বব্যাপী। এখন থেকে চাহিদা বাড়বে রাজশাহীর পানের। ফলে বিক্রি ভালো হবে। এতে করে অতিতের যেকোনো সময়ের যেয়ে ভালো দাম পাবে চাষি ও ব্যবসায়িরা।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহীর মিষ্টিপান জিআই পাবে এটা তো আগেই নির্ধারণ হয়েছে। নির্বাচনের কারণে ব্যালট ছাপনোর ভিড়ে গেজেট হতে একটু দেরি হয়েছে। তবে আসা করি দুই এক দিনের মধ্যে গেজেট হয়ে যাবে। জিআই পণ্যের জন্য সব ফর্মালিটি সম্পন্ন ছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সূচক ১৫ মাসে সর্বোচ্চ, লেনদেন ছাড়িয়েছে ১৮শ কোটি টাকা
Next Article অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?