By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুবিনকে শেষ শ্রদ্ধা, হাউমাউ করে কাঁদছেন স্ত্রী ও ৮৫ বছরের বাবা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > জুবিনকে শেষ শ্রদ্ধা, হাউমাউ করে কাঁদছেন স্ত্রী ও ৮৫ বছরের বাবা
বিনোদন

জুবিনকে শেষ শ্রদ্ধা, হাউমাউ করে কাঁদছেন স্ত্রী ও ৮৫ বছরের বাবা

Last updated: 2025/09/21 at 4:49 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : শনিবার মধ্যরাতে জুবিন গার্গের মরদেহবাহী বিমানটি সিঙ্গাপুর থেকে দিল্লিতে এসে পৌঁছে। আজ রোববার সকালে আসামের গুয়াহাটিতে বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমানবন্দরে কফিনবন্দি স্বামীর নিথরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন জুবিনের স্ত্রী গরিম সৈকিয়া গর্গ।
জুবিনের নশ্বর দেহ গুয়াহাটিতে নেওয়ার আগে কাহিলিপাড়ার নিজ বাড়িতে নেয়া হয়। সেখানে তার অসুস্থ ৮৫ বছর বয়সী বাবা এবং অন্যান্য পরিবারের সদস্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের শ্রদ্ধা জানানোর জন্য অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়েছে। সকালে সূর্যের আলো ফুটতেই ভক্তরা তাঁদের প্রিয় গায়ককে শেষবারের মতো দেখতে গুয়াহাটি স্পোর্টস কমপ্লেক্সে ভিড় করেন।
দীর্ঘ সংগীত জীবনে ৪০টিরও বেশি ভাষায় ৩৮ হাজারের মতো গানে কণ্ঠ দিয়েছেন জুবিন। ক্যারিয়ারের শুরুতে বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্য়াংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটির মাধ্যমে গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
আসামরাজ্যের ‘রাজপুত্র’ বলা হতো সংগীতশিল্পী জুবিন গার্গকে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ভারত।
জুবিনের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আসাম সরকার। তাঁর মৃত্যুতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আসামের সরকার। এই সময়ে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হবে না।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
শেষকৃত্যের অনুষ্ঠানের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসাম মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় একটি বৈঠকে তাঁর দাহ করার স্থান নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জন্মভূমি ডেস্ক September 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়েক তারকাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা
Next Article চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

‘মানুষ যখন মনের দিক থেকে খুন হয়ে যায়, তখনই আত্মহত্যা করে’

By Nayon Islam 2 days ago
বিনোদন

বডি শেমিংয়ের শিকার হয়ে সাইবার ক্রাইমে শ্রাবন্তী

By Nayon Islam 3 days ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?