By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭২
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭২

Last updated: 2024/08/15 at 1:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জুলাই মাসে দেশে ৩৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৭২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ৫৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংগঠনটির মহাসচিব মো মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসে সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৩৭৪টি দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন।

এর মধ্যে রেলপথে ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ৪ জন আহত হয়েছেন, নৌ-পথে ১৬ টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ১৪ জন আহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছে। একই সময়ে ১০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২১ জন নিহত, ৮১ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩২.৪৪ শতাংশ, নিহতের ৩২.৫২ শতাংশ ও আহতের ১৪.৯১ শতাংশ।

জুলাই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, ৮৭টি সড়ক দুর্ঘটনায় ৯২ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে, ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫৭ জন চালক, ৫৪ জন পথচারী, ৯ জন পরিবহন শ্রমিক, ২২ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ৫৩ জন নারী, ৩৭ জন শিশু, ৩ জন সাংবাদিক, ২ চিকিৎসক, এবং ৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে ২ জন পুলিশ সদস্য, ৫৩ জন বিভিন্ন পরিবহনের চালক, ৫০ জন পথচারী, ৪৭ জন নারী, ৩৩ জন শিশু, ২০ জন শিক্ষার্থী, ২ জন পরিবহন শ্রমিক, ৪ জন শিক্ষক, ৩ জন সাংবাদিক, ২ চিকিৎসক, ৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৫০৪ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৩.২১ শতাংশ মোটরসাইকেল, ২৫.৩৯ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১২.৮৯ শতাংশ বাস, ১৬.৪৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭.১৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৮.১৩ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.৭৪ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংগঠিত মোট দুর্ঘটনার ৪৪.৯৪ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ৩৪.৫২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬.৯৬ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৩.২৭ শতাংশ বিবিধ কারণে এবং চাকায় ওড়না পেঁচিয়ে দশমিক ২৯ শতাংশ।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৩৬.৬০ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৬.৪৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০.৯৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.৫ শতাংশ ঢাকা মহানগরীতে ও দশমিক ৮৯ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করে।

এই সময়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সারাদেশে যান চলাচল বন্ধ থাকায় ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে তেমন একটি আসেনি। এ কারণে বিদায়ী জুলাই মাসে সড়ক দুর্ঘটনা ও হতাহতের তথ্য প্রতিবেদনে অনেক কম এসেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহেশপুরে হাসিনার বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ
Next Article হেলিকপ্টার থেকে গুলি: নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?