By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম

Last updated: 2025/07/01 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জুলাই সনদ বা জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার (০১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মানেই দেশ গঠনের উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন-আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাবো এবং সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাঈদরা যে কারণে শহীদ হয়েছিলেন আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন, সেটাই ছিল আমাদের অনুপ্রেরণা। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আমরা ১৬ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। ওই সময় শুনতে পাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছেন। তখন গোটা বাংলাদেশ শোকে, দ্রোহে-বিক্ষোভে ফেটে পড়ে। সেই সময় আবু সাঈদের মৃত্যুতে আন্দোলন অন্যদিকে মোড় নেয়। তরুণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে পরে। যার ফলশ্রুতিতে স্বৈরাচার সরকারের পতন হয়।
তিনি আরও বলেন, আবু সাঈদের মতো অন্য সব শহীদের লড়াই, ফ্যাসিবাদী বিলোপের বিরুদ্ধে অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধসহ সব শহীদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নাহিদ বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, তা সহ্য করা হবে না। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যারা মনে করছেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গেছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। দরকার হলে ছাত্র-জনতা, তরুণ, শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাব। তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমরা জুলাই পদযাত্রার ঘোষণা করেছি এবং আজকে থেকে সেই পদযাত্রার শুরু হয়ে গেছে। এই জুলাই পদযাত্রা দেশ গড়ার পদযাত্রা। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। কিন্তু দেশ গঠনে যে উদ্যোম দরকার, সেই উদ্যোম নিয়ে রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার। রাষ্ট্র গঠনের জন্যই মূলত আমাদের জুলাই পদযাত্রা। তাই আমরা পদযাত্রা শুরু করেছি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।
এসময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এরপর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্তে দেড় কোটি মানুষের মৃত্যুর শঙ্কা
Next Article সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল
আরো পড়ুন
সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 10 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?