By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে মেরিন ফুয়েল কমছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে মেরিন ফুয়েল কমছে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে মেরিন ফুয়েল কমছে

Last updated: 2024/05/25 at 5:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের আকাশপথে ভ্রমণে আকাশযানে ব্যবহƒত জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে। ২০২১-২২ অর্থবছরের দেশে জেট ফুয়েল বিক্রয় হয়েছে চার লাখ ২৮ হাজার মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে চার লাখ ৭১ হাজার মেট্রিক টন। অন্যদিকে সাগরপথে পণ্য আনা ও নেয়ায় ব্যবহƒত মাদার ভেসেলের জ্বালানি মেরিন ফুয়েলের ব্যবহার কমছে। ২০২১-২২ অর্থবছরের মেরিন ফুয়েলের ব্যবহার হয়েছে ৩১ হাজার ২৯২ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে ১৭ হাজার ৩৭৫ মেট্রিক টন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। যার পুরোটাই এককভাবে বিপিসি সরবরাহ করে। এর মধ্যে দেশের আকাশপথে ভ্রমণে আকাশযানে ব্যবহƒত জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে। এক বছরের ব্যবধানে জেট ফুয়েল বিক্রয় বেড়েছে ৪৩ হাজার মেট্রিক টন। যদিও ২০২০-২১ অর্থবছরের জেট ফুয়েলের বিক্রয় হয়েছিল মাত্র দুই লাখ ৩৭ হাজার ৮৯৪ মেট্রিক টন। অন্যদিকে, সাগরপথে পণ্য আনা ও নেয়ায় ব্যবহƒত মাদার ভেসেলের জ্বালানি মেরিন ফুয়েলের ব্যবহার কমছে। এক বছরের ব্যবধানে মেরিন ফুয়েলের বিক্রয় কমেছে ১৩ হাজার ৯১৭ মেট্রিক টন। যদিও ২০২০-২১ অর্থবছরের বিক্রয় হয়েছিল ১৩ হাজার ৩৩৪ মেট্রিক টন।
বিপিসির বিক্রয় বিভাগের কর্মকর্তারা বলেন, করোনার সময় বিমানের জেট ফুয়েল বিক্রয় ৫০ শতাংশ কমে গিয়েছিল। তখন আমাদের বিভিন্ন ডিপোগুলোয় বিপুল পরিমাণে জেট ফুয়েল দীর্ঘদিন ধরে মজুত ছিল। পরে সবকিছু স্বাভাবিক হয়ে এলে উড়োজাহাজে জেট ফুয়েলের চাহিদা বেড়ে যায়। প্রতিবছর জেট ফুয়েলের বিক্রয় বাড়ছে। অন্যদিকে, সমুদ্রপথে চলাচলকারী দেশি ও বিদেশি বড় বড় মাদার ভেসেলগুলোয় ব্যবহƒত মেরিন ফুয়েলের বিক্রয় কমছে। মূলত চাহিদা না থাকায় মেরিন ফুয়েলের বিক্রয় কম। যদিও গত তিন বছর ধরে আন্তর্জাতিক মানের মেরিন ফুয়েল দেশে বিক্রয় হচ্ছে। তবু জাহাজগুলোর এ জ্বালানি কেনায় অনাগ্রহ দেখা যায়।
দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম, শিপিং ও জাহাজ পরিচালনায় জড়িত একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, দেশে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে প্রায় সাড়ে চার হাজার বড় মাদার ভেসেল পণ্য নিয়ে আসা-যাওয়া করে। আর পুরো বাংলাদেশে প্রায় ছয় হাজার সমুদ্রগামী জাহাজ চলাচল করে। কিন্তু বাংলাদেশ থেকে মেরিন ফুয়েল ক্রয় করে না। আন্তর্জাতিক মান ও দামে মেরিন ফুয়েল নিশ্চিত করা গেলে উড়োজাহাজের চেয়ে জাহাজের মেরিন ফুয়েল বেশি বিক্রয় হতো। ইউএস বাংলার জিএম কামরুল ইসলাম বলেন, কভিডকালে ৫০ শতাংশের মতো যাত্রী কমে গিয়েছিল, তখন জ্বালানি তেল বিক্রয়ও কমেছিল। এখন যাত্রী বেশি, তাই ফ্লাইটও বেশি পরিচালনা করতে হয়। ফলে জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে, যা আরও বাড়বে।
উল্লেখ্য, বিপিসি দেশের কৃষি উৎপাদন, শিল্প প্রক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, গৃহস্থালি ও অন্যান্য কাজে জ্বালানি চাহিদার জোগান এককভাবে নিশ্চিত করে। গত অর্থবছরে বিপিসির মোট জ্বালানি তেল বিক্রয়ের পরিমাণ ছিল ৭৩ লাখ ৪৬ হাজার মেট্রিক টন, যা দেশের ইতিহাসে রেকর্ড।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা অব্যাহত থাকবে
Next Article রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে, আঘাত রাতে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 60 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?