
বিজ্ঞপ্তি : খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ্যাড. একেএম শহিদুল আলম শহিদের আম্মা আমেনা খানম (১০৩) বার্ধব্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জোহরবাদ খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বিএনপি নেতার মায়ের মৃত্যুর খবর শুনে বাসভবনে যেয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও জানাজায় অংশ নেন নগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ দলীয় নেতাকর্মী, আইনজীবী, উন্নয়নকর্মী, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লীরা।
এদিকে, বিএনপি নেতা শহিদুল আলম শহিদের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।