By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জয়ার ‘বিউটি সার্কাস’ দেখা যাবে ১৯ হলে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জয়ার ‘বিউটি সার্কাস’ দেখা যাবে ১৯ হলে
জাতীয়জেলার খবরবিনোদন

জয়ার ‘বিউটি সার্কাস’ দেখা যাবে ১৯ হলে

Last updated: 2022/09/22 at 7:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
বিনোদন প্রতিবেদক
জয়া আহসান অভিনয় গুণে অনেক আগেই দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।     ঢাকা-কলকাতা দু’জায়গাতেই তিনি সমান সফল। এই অভিনেত্রীর নতুন চমক ‘বিউটি সার্কাস’।  আগামী ২৩ সেপ্টেম্বর ১৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা মাহমুদ দিদার।

দেশের প্রথম সার্কাসকে উপজীব্য করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট সূত্রে জানা যায়, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ৪টি (বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, বিজয় সরণি ও সনি স্কয়ার) শাখাতে চলবে সিনেমাটি।

এ ছাড়াও দেখা যাবে ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), পূরবী (ময়মনসিংহ), বিজিবি (সিলেট), তাজ সিনেমা (নওগাঁ), সংগীত সিনেমা (খুলনা), মর্ডান সিনেমা (দিনাজপুর), পান্না সিনেমা (মুক্তারপুর), রাজ সিনেমা (কুলিয়ারচর), মাধবী সিনেমা (মধুপুর), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর) ও রাজিয়া সিনেমা (নাগরপুর) হলে।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘বিউটি সার্কাস’-এ আরো অভিনয় করেছেন অকাল প্রয়াত হুমায়ুন সাধু, ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত প্রমুখ।

নির্মাতা মাহমুদ দিদারের এটি প্রথম সিনেমা। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটিতে ভরপুর বিনোদন আর প্রতিশোধের একটা গল্প বলতে চেয়েছি। সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াই এটি। আমরা মনে করি, এ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো। সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ মাতুক বিউটি সার্কাসে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট September 22, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে লাল কার্ড দেখালো সাতক্ষীরার তরুণরা
Next Article আইজিপি হলেন চৌধুরী আল-মামুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 26 minutes ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 27 minutes ago
আন্তর্জাতিক

ভারত-মধ্যপ্রাচ্য-আফ্রিকাকে সঙ্গে নিয়ে ‘হেক্সাগন’ জোট করতে চান নেতানিয়াহু

By Staff Reporter 29 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
জাতীয়

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

By Staff Reporter 33 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?