By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিকরগাছায় দুই ছাত্রদল নেতার ওপর রজব বাহিনীর হামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ঝিকরগাছায় দুই ছাত্রদল নেতার ওপর রজব বাহিনীর হামলা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

ঝিকরগাছায় দুই ছাত্রদল নেতার ওপর রজব বাহিনীর হামলা

Last updated: 2024/10/04 at 9:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুইজন নেতার ওপর কুখ্যাত সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী রজব বাহিনী তার দলবল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি ঝিকরগাছা উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও রজবসহ ২১ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে নাভারণ পুরাতন বাজারে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঝিকরগাছা থানা একটি অভিযোগ দায়ের করেছে সাকিবের বাবা হারুন অর রশিদ।

হামলা শিকার আহত দুই ছাত্রদল নেতা হলেন,নাভারণ বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি মরহুম খোরশেদ আলমের ছেলে খায়রুল আলম সোহাগ (২৫) ও একই ইউনিয়নের বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টুর ছেলে মনোয়ার হোসেন সাকিব (২১)।

দুই ছাত্রদল নেতার অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তারা বাজার থেকে তারা বাড়ি যাচ্ছিলেন। আগে থেকেই নাভারণ পুরাতন বাজারে দলবল নিয়ে ওৎ পেতে ছিলেন সন্ত্রাসী রজব আলী ও তার ছেলে জুয়েল হোসেন, মফিজুর রহমান ও মনিরুলসহ আরও ৫-৭ জন। এসময় রজব তার দলবল বাজার প্রাঙ্গণে দেশীয় অস্ত্র, লোহা পাইপ ও লোহার রড নিয়ে আচমকা ছাত্রদল নেতা সোহাগ ও সাকিবের ওপর হামলা চালায়।এতে সোহাগের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সাকিবও আহত হন।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছাত্রদল দুই নেতার আরো অভিযোগ,আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজনের সাথে রজব আলীর রমরমা মাদক ব্যবসা ছিল। এর আগে রজব আলী একবার মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে আটক হন। গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর রজব আলী সেইসব আওয়ামী লীগের সন্ত্রাসী লোকজনদেরকে নিয়ে এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন শুরু করেছে। রজব আলী নাভারণ ইউনিয়নে সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে। রজব আলীর সন্ত্রাসী কর্মকান্ডে নাভারণ ইউনিয়নে জনমনে আতংক বিরাজ করছে। তাকে আইনের আওতায় এনে বিচার দাবি করেছে ছাত্রদলের দুই নেতা।

 ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীকে ফোন করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যান।পরে মুঠোফোনে তিনি বলেন, ঘটনার সত্যতা পেয়েছি অভিযোগকারীকে থানায় মামলা করার কথা বলেছি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোল স্থলবন্দরে পণ্যচালান আটকের ঘটনায় তদন্ত কমিটি গঠন
Next Article যশোরে বাঘারপাড়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ ও সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 6 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?