By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিনাইদহে কুকুর আতঙ্ক, ৩ দিনে আক্রমণের শিকার ২০ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহে কুকুর আতঙ্ক, ৩ দিনে আক্রমণের শিকার ২০ জন
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

ঝিনাইদহে কুকুর আতঙ্ক, ৩ দিনে আক্রমণের শিকার ২০ জন

Last updated: 2025/02/04 at 3:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার লক্ষিপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আত্মরক্ষার্থে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই বাড়ির বাইরে গেলে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছেন।
জানা যায়, গত ৩ দিনে ঝিনাইদহ সদরের লক্ষিপুর গ্রামটিতে কুকুরের আক্রমণের ঘটনা বেড়েছে। বয়স্ক কিংবা শিশু কেউই কুকুরের কামড় থেকে রেহায় পাচ্ছে না। কুকুরের হঠাৎ এমন আক্রমাত্মক আচরণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কুকুরের ধাওয়ার শিকার হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। এর মধ্যে আহত হয়েছেন ২০ জন। ঝিনাইদহ সদর হাসপাতাল বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরিন। গত ১ ফেব্রুয়ারি সে বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় একটি কুকুর তাকে কামড়ে শরীর থেকে অনেকটা মাংস তুলে নেয়।
আফরিনের মত ভুগেছেন একই গ্রামের কৃষক সখিদুল ইসলাম। কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের আক্রমণের শিকার হন তিনিও। বর্তমানে তিনি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গ্রামের সখিনা বেগম জানান, এলাকার নারীরাও পড়েছেন কুকুরের হামলার মুখে। গত কয়েক দিনে কুকুরের ধাওয়া করেছে কমপক্ষে ১০ নারীকে। কেউ কেউ পুকুরে ঝাপ দিয়ে রক্ষা পেয়েছে।
আলিম মিয়া জানান, মাঝে মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে কামড়ে আবার দ্রুতই পালিয়ে যাচ্ছে কুকুরগুলো। এলাকাবাসী বলছে, প্রায় ৩০টি কুকুর আছে এ গ্রামে। অতি ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একটি কুকুর ইতোমধ্যে মেরেও ফেলেছেন।
ঝিনাইদহ সদরের ১১ নং পদ্মাকর ইউনিয়নের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মীর আলামিন জানান, বিষয়টি খুবই গুরুতর। আমি যত দ্রুত সম্ভব জেলা প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আগামীকাল খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ
Next Article বছরে ক্যানসারে ৬০ লাখ মানুষের প্রাণহানি, বাংলাদেশ পরিস্থিতিও ভয়াবহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?