By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঝিনাইদহে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০
ঝিনাইদাহ

ঝিনাইদহে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০

Last updated: 2025/11/27 at 4:12 PM
জন্মভূমি ডেস্ক 1 week ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিশ্বাস ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুর মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছে।
এর জেরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সঙ্গে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতা শাহাবুর মোল্লার অভিযোগ, আল-আমিন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। আজ পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে সে।
এ ব্যাপারে জাহিদ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে তার সমর্থক ফিরোজ বলেন, ‘এর আগেও শাহাবুরের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। আজও তার নির্দেশনায় এ সংঘর্ষ হয়েছে। শাহাবুর চান এলাকায় সংঘর্ষ বাঁধিয়ে সাধারণ মানুষের জিনিসপত্র লুটপাট করতে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক November 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫১ হাজার ৫৩৩ প্রবাসীর নিবন্ধন
Next Article এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই : রিজভী

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

কালীগঞ্জে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের সময় আটক ৯

By জন্মভূমি ডেস্ক 1 day ago
ঝিনাইদাহ

ঝিনাইদহে শিশু সাবা হত্যাকারীদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?