By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না আমেনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না আমেনা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না আমেনা

Last updated: 2024/06/08 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় জায়গা হলেও অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের মেধাবী ছাত্রী আমেনা খাতুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ১৮১৩ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০৯৩তম মেধা তালিকায় এসেছে আমেনা খাতুনের নাম। এছাড়া গুচ্ছে ৭২৫তম স্থানে রয়েছে। তবে মেধা তালিকায় স্থান পেলেও তার ভর্তিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আমেনা খাতুনের পিতা কুদ্দুস আলী সরদার একজন দিনমজুর। অন্যের জমিতে কাজ করে তার সংসার চলে। শারীরিক কিছুটা অসুস্থ কুদ্দুস আলী স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসারে ঘানি টানতে বাধ্য হয়েই দিন মজুর এবং শ্রমিকের কাজ করতে হয়। তার মা মর্জিনা বেগম মাগুরা বাজারে রাইচ মিলে শ্রমিকের কাজ করে।
কুদ্দুস আলী সরদার বলেন, সম্পদ বলতে ১২ শতক ভিটেবাড়ি ছাড়া আমার আর কিছু নেই। সংসার জীবনে আমার এক ছেলে ও দুই মেয়ে। আমেনা খাতুন সবার ছোট। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অনেক টাকার প্রয়োজন। যা আমাদের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। আর ভর্তি হতে না পারলে আমেনার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমেনার সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে আসেন তাহলে এই মেধাবী আমেনা কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে দারিদ্রকে জয় করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আমেনা খাতুন জানান, ‘আমি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরীক্ষায় ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিশ^বিদ্যালয়ে ভর্তিও সুযোগ পেয়েও বাবার পক্ষে ভর্তির এতগুলো টাকা জোগাড় করা সম্ভব নয়। খুশি হয়েছিলাম চান্স পেয়ে। কিন্তু ভর্তি বা টাকার চিন্তায় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার স্বপ্ন মনে হয় আমার পূরণ হবে না।’
আমেনা খাতুন আরও জানান, আমি গুচ্ছে ৭২৫তম স্থানে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮১৩ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০৯৩তম স্থান পেয়েছি। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছি না। যদি কোন সহৃদয় ব্যক্তি আমার ভর্তির সুযোগ করে দেন তাহলে আমি আমার ভবিষ্যৎ গড়তে পারব। এজন্য তিনি ০১৮২৫৬০১৬৮৮ মোবাইল নন্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ জানান, আমেনা খুব মেধাবী ছাত্রী। আমাদের কলেজ থেকে সে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেছে। তার মেধা আজ এই পর্যন্ত নিয়ে আসছে। আমরা আমেনার সফলতা কামনা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রেসক্লাব যশোরে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত
Next Article মোল্লাহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সুন্দরবনে চাকে মধু নেই, দিক বিদিক হয়ে ছুটছে মৌয়ালরা

By Correspondent 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সুন্দরবনে চাকে মধু নেই, দিক বিদিক হয়ে ছুটছে মৌয়ালরা

By Correspondent 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?