By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: টিপনা-কদমতলা সড়কের কাজ ১০ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে জনগণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > টিপনা-কদমতলা সড়কের কাজ ১০ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে জনগণ
খুলনাতাজা খবর

টিপনা-কদমতলা সড়কের কাজ ১০ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে জনগণ

Last updated: 2025/01/09 at 5:19 PM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তা -কদমতলা সড়কে ৭ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে ধীর গতিতে। চার মাসে শেষ করার কথা থাকলেও দশ মাসেও তা শেষ হচ্ছে না। ফলে স্থানীয় কৃষকরা রয়েছে দারুণ ভোগান্তিতে। তবে কর্তৃপক্ষ বলছে অতি দ্রুত কাজ সম্পন্ন করা হবে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা-বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক (কেবিএস-আর‌আইডিপি) প্রকল্পের আওতায় টিপনা নতুন রাস্তা-কদমতলা সড়কে গোনালী হতে শিবপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা সংস্কার কাজটি টেন্ডারের মাধ্যমে পান চুয়াডাঙ্গায় ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেড যার মূল্য নির্ধারণ করা হয় ৩ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার ২৬১ টাকা। কাজটা শুরু করার কথা গত ২৪ সালের ১০ মার্চ এবং শেষ হবে ওই সালের ১৩ জুলাই। কিন্তু দশ মাস পার হলেও চল্লিশ শতাংশ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বেশ কিছু দিন ওই রাস্তায় আংশিক খোয়া বিছিয়ে রাখায় ঠিকমতো রোলার না দেওয়ায় এবং প্রায় দুই হাজার মিটার শুধুমাত্র বালি দেওয়ায় ব্যস্ততম এ সড়কে যানবাহন চলাচল তো দূরের কথা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সব চেয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে ওই অঞ্চলের শত শত কৃষকের। সড়কটির দুই পাশ দিয়ে বৃহতম ৩/৪টি বিলের চলতি আমন মৌসুমের কর্তন কৃত ধান/বিচেলী বহন করতে গিয়ে এলোমেলো উচু নিচু মাটি বালি দেওয়ার কারণে রাস্তা দিয়ে যাতায়াত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এতে দারুন ভোগান্তিতে পড়েছেন তারা। শিবপুর এলাকায় কৃষক প্রকাশ মন্ডল, মনোরঞ্জন মন্ডল সহ অনেকেই এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন,মাঠ থেকে ধান উঠানোর মৌসুমে গুরুত্বপূর্ণ এ রাস্তা টি এভাবে বড় বড় গর্তে ফেলে রাখায় আমরা ধান বিচেলী আনতে ভোগান্তি পাচ্ছি। অনেক গাড়ীওয়ালা এ রাস্তায় আসতে রাজি হচ্ছে না। বর্তমানে কাজটি তদারকির দায়িত্বে থাকা ঠিকাদার রাকিবুল হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন, সংস্কারের কাজ কিছু দিন বন্ধ ছিল। অল্প দিনের মধ্যে আবারও শুরু করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোহা, রবিউল ইসলাম বলেন, কাজের মূল ঠিকাদার নাই তবে যারা দায়িত্বে আছেন তাদের কে বলে দিয়েছি। আশা করি দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

করেস্পন্ডেন্ট January 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুবদলের নেতার সহযোগিতায় আ’ লীগের শীর্ষ নেতাদের ভারতে পলায়ন: বহিষ্কৃত যুবদল নেতার ভিডিও ভাইরাল
Next Article চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছায় মধুমিতা পার্কে উচ্ছেদ অভিযান: আ’লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

রূপসা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়তাজা খবর

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?