By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ট্রাইব্যুনালে কোনো পক্ষেই মামলা পরিচালনা করবেন না সমাজী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ট্রাইব্যুনালে কোনো পক্ষেই মামলা পরিচালনা করবেন না সমাজী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ট্রাইব্যুনালে কোনো পক্ষেই মামলা পরিচালনা করবেন না সমাজী

Last updated: 2024/11/21 at 5:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে কোনো পক্ষেই মামলা পরিচালনা করবেন না আইনজীবী এহসানুল হক সমাজী। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের পদেও যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সার্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কোনো পক্ষে মামলা পরিচালনা সমীচীন হবে না বলেও মন্তব্য করেএই আইনজীবী বলেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের নিয়োগের বিষয়ে অবগত নই। যদি উক্ত নিয়োগের সংবাদ সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আমার বক্তব্য হল, আমি ইতোপূর্বে কিছু অভিযুক্ত ব্যক্তির পক্ষে মহামান্য ট্রাইবুনালে মামলা পরিচালনার উদ্দেশ্যে যাই। আমার পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং সকল প্রকার বিতর্ক এড়ানোর জন্য যোগদান না করাটাই সমীচীন বলে আমি মনে করি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে লন্ডনভিত্তিক ল ফার্ম গের্নিকা ৩৭ গ্রুপের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান ও বাংলাদেশের ফৌজদারী আইন বিশেষজ্ঞ এহসানুল এক সমাজীকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছিল। এর মধ্যে জামায়াতে ইসলামীর বিদেশি আইনজীবী হিসেবে কাজ করা টবি ক্যাডম্যান চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের দায়িত্ব পেয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ নিশ্চিত করেছেন।

ক্যাডম্যানও এক্সে নতুন দায়িত্বপ্রাপ্তির কথা জানিয়ে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়ায় আমি খুবই সম্মানিত বোধ করছি।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষে মামলা পরিচালনা করতে যান এহসানুল হক সমাজী। তখন এজলাসে বিচারকদের উদ্দেশ্য করে চিফ প্রসিকিউটর তাজুল বলেন, এহসানুল হক সমাজী প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাচ্ছেন। তাই তিনি আসামি পক্ষে লড়তে পারেন না। এরও আগে গত ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে সমাজীকে নিয়োগ দেয়া হয়েছিল।

তবে বিএনপিপন্থি আইনজীবীদের প্রতিবাদের মুখে দায়িত্ব পাওয়ার দুই দিনের মাথায় ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন তিনি। বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ ছিল, সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশীয় জলসীমায় অনুপ্রবেশ: ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক
Next Article তালায় জাকের পার্টির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?