By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ট্রাম্প ফিরছেন ক্ষমতায়, এশিয়ার মার্কিন মিত্রদের কী হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ট্রাম্প ফিরছেন ক্ষমতায়, এশিয়ার মার্কিন মিত্রদের কী হবে
আন্তর্জাতিকতাজা খবর

ট্রাম্প ফিরছেন ক্ষমতায়, এশিয়ার মার্কিন মিত্রদের কী হবে

Last updated: 2025/01/01 at 2:26 PM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের শাসনভার তাঁর হাতে সমর্পণ করবেন জো বাইডেন। এর আগে গুছিয়ে নিচ্ছেন তাঁর দায়িত্ব। তবে ট্রাম্পের শাসনভার গ্রহণের পর আসন্ন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাইডেনের এশীয় মিত্ররা। কারণ ট্রাম্প এশিয়া মহাদেশের পরাশক্তিদের খুব একটা সুনজরে দেখেন না।
বৈশ্বিক রাজনীতিতে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। তারা এখন নিজেদের সামরিক ও পারমাণবিক বাহিনী আধুনিকীকরণ করছে। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে আঞ্চলিক দাবিতে ব্যস্ত তারা। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দুটি দেশই রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছে। আর কর্মকাণ্ড তাঁর আক্রমণাত্মক ভাষণ বাড়িয়ে এবং অবৈধ পারমাণবিক কর্মসূচি বাড়ানোর আহ্বান জানাচ্ছে। দুই দেশই রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক গাঢ় করার চেষ্টায় আছে। এ সম্পর্কের কারণে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িত হচ্ছে এশিয়ার নামও। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন বা উত্তর কোরিয়ার সম্পর্ক এ কারণে অতিমাত্রায় শীতল অবস্থায় আছে বলা চলে।
এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান যুক্তরাষ্ট্রের বেশ পুরোনো মিত্র। দীর্ঘদিন ধরে নিজের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করছে মার্কিন প্রশাসন। এ অঞ্চলে সবচেয়ে বেশি মার্কিন সৈন্য রয়েছে। কোনো হামলার শিকার হওয়ার সম্ভাবনা থাকলে ফিলিপাইন, অস্ট্রেলিয়াও যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরশীল।
এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরেক গুরুত্বপূর্ণ শক্তি ভারত। এই অঞ্চলে আধিপত্য বিস্তারের লড়াইয়ে থাকা চীন–ভারত মার্কিন হস্তক্ষেপ কতটা সহ্য করবে সেটিও বড় বিষয়। ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক এখন তিক্ত-মধুর। কিন্তু চীনের আধিপত্য ঠেকাতে ভারতকে প্রক্সি হিসেবে এতদিন ব্যবহারের যে কৌশল, সেটিতে ট্রাম্প প্রশাসন কতটা সন্তুষ্ট থাকবে তা নিয়েও জল্পনা চলছে। যেখানে অর্থনৈতিক ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থান ভারতের জন্য এরই মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এবার ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন তাদের চিন্তায় ফেলে দিয়েছে। ট্রাম্প মনে করেন, এই দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খাত যথেষ্ট পরিমাণে কাজে লাগাচ্ছে না। স্বৈরশাসকদের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। ট্রাম্প তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে প্রাধান্য দিয়ে এসব দেশের ওপর চাপ প্রয়োগ করতে পারেন।
পর্যবেক্ষকদের মতে, এশিয়া অঞ্চল বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে চিন্তায় আছেন বাইডেনের এশীয় মিত্ররা। কিছু সম্ভাব্য বিষয় সামনে আসছে—
—মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যয় করতে চাপ সৃষ্টি করবেন ট্রাম্প। যদি তারা এ দাবি পূরণ না করতে পারে, তাহলে তিনি মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠোর সিদ্ধান্তে উপনীত হবেন।
—চীনের সি চিনপিং, উত্তর কোরিয়ার কিম জং উন বা রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প এমন চুক্তিতে যাবেন, যা বর্তমান মার্কিন মিত্রদের স্বার্থ ক্ষুণ্ন করতে পারে।
—বিদ্যমান মার্কিন মিত্রতা শক্তিশালী করে বৈশ্বিক প্রতিপক্ষদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলবেন।
এসব শঙ্কা বা সম্ভাবনাকে সামনে রেখে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মজবুত করতে তৎপর হয়ে উঠেছেন এশিয়ার নেতারা। কারণ, পররাষ্ট্র সম্পর্ক গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দেন ট্রাম্প।

করেস্পন্ডেন্ট January 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সৈকতের পক্ষে সাবেক ভারতীয় উইকেটরক্ষক, জয়সোয়ালদের বললেন ‘মিথ্যাবাদী’
Next Article রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

By জন্মভূমি ডেস্ক 24 hours ago
আন্তর্জাতিক

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

By জন্মভূমি ডেস্ক 24 hours ago
আন্তর্জাতিক

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত

By জন্মভূমি ডেস্ক 24 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?