
ডায়াবেটিস— জটিল এক অসুখের নাম। এই এক রোগকে কেন্দ্র করে আরও অনেক স্বাস্থ্য জটিলতা সঙ্গী হয়। ডায়াবেটিস রোগীদের জীবনযাপন তাই নিয়ন্ত্রিত হতে হয়। সমস্যা হলো, আমাদের পরিচিত কিছু ফল রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। ডায়াবেটিস থাকলে কোন কোন ফল এড়িয়ে চলা উচিত? চলুন জেনে নিই-
আমডায়াবেটিস থাকলে আম খাওয়া চলবে না। এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স (কোনও খাবার খেলে সুগার কত তাড়াতাড়ি বাড়তে পারে, সেটা গ্লাইসেমিক ইনডেক্সের মাধ্যমে বোঝানো হয়) অনেকটাই বেশি। এক কাপ আমে প্রায় ২৩ গ্রাম সুগার থাকে। ফলে আম খেলে রক্তে গ্লুকোজ লেভেল দ্রুত বেড়ে যায়।আঙুর
অনেকেই আঙুর খেতে ভালোবাসেন। মিষ্টি স্বাদের জন্য এই ফল অনেকেরই প্রিয়। তবে আঙুর খেলে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যেতে পারে। এতে মজুত ফ্রুকটোজ দেহের ক্ষতি করতে পারে। আঙুর খেলে রক্তে সুগারের মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। তাই এটি কম খাওয়াই মঙ্গল।
আনারস
এমনিতে আনারস উপকারি ফল। তবে এটি সুগার বাড়িয়ে দিতে পারে। এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তাই নিয়মিত আনারস খেলে ডায়াবেটিস আরও বেড়ে যেতে পারে। এই ফল কম খাওয়াই শ্রেয়।তরমুজ
অনেকেরই প্রিয় ফল তরমুজ। গরমে তৃষ্ণা কমাতে এটি কার্যকরী ভূমিকা রাখে। তবে ডায়াবেটিস থাকলে এই ফল বেশি খাওয়া যাবে না। কারণ, এরও গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। পাশাপাশি এতে প্রাকৃতিক চিনিও রয়েছে। তাই তরমুজ কম খান।
কলা
উপকারি হলেও কলা খেতে হবে পরিমিত। কারণ, এই ফল কার্বোহাইড্রেটের ভাণ্ডার। পাশাপাশি এতে ভালো পরিমাণ সুগারও উপস্থিত। তাই ডায়াবেটিস রোগীরা কলা খেলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না।কোন ফল খাবেন?
ডায়াবেটিস রোগীরা খাদ্যতালিকায় রাখতে পারেন আপেল, পেয়ারা, কিউই ও আমলকীর মতো ফল। এগুলি সুগারের রোগীদের জন্য অত্যন্ত উপকারী।