By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডিজিটাল আসক্তির কারণে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে: কেসিসি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ডিজিটাল আসক্তির কারণে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে: কেসিসি মেয়র
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ডিজিটাল আসক্তির কারণে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে: কেসিসি মেয়র

Last updated: 2022/07/31 at 8:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় “মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের ভূমিকা”- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, “২০০৯ সালে প্রধানমন্ত্রী মাদকমুক্ত দেশ গড়ার ঘোষণা করেছিলেন। নির্বাচনী ইশতেহারে আমি মাদকমুক্ত খুলনা নগরী গড়ার ঘোষণা করেছিলাম। কিন্তু নানা চেষ্টা করেও সেটা পারিনি। কারণ একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়।” মাদকমুক্ত সমাজ গড়ার জন্য নর্দান বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। ডিজিটাল আসক্তির বিষয়ে তিনি বলেন, “আজকের ডিজিটাল আসক্তির কারণে সমাজে নানা অপরাধ বেড়ে যাচ্ছে। অনেক পরিবার ভেঙ্গে যাচ্ছে।” যথাযথ জ্ঞান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন না দেয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ও নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন বলেন, “মাদক আইনত নিষিদ্ধ হলেও ডিজিটাল প্রযুক্তি নিষিদ্ধ নয় বরং এটি দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।” তিনি শিক্ষার্থীদেরকে বড় বড় মনীষীদের জীবন থেকে শিক্ষা নিয়ে সেগুলো বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নিজেদের জীবনে আরোপ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক। এ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. আনওয়ারুল হক জোয়ারদার, আইন বিভাগের প্রভাষক মো. রমজান আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।
সেমিনার শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ কর্তৃক আয়োজিত প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের তৈরীকৃত বিভিন্ন ডিজাইন ঘুরে ঘুরে দেখেন।
উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এবং শেখ নুরুল ইসলাম-হোসনেআরা হাফিজিয়া মাদ্রাসার যৌথ আয়োজনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 31, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কপোতাক্ষ নদের স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুর্যোগের ঝুঁকি বেড়েছে
Next Article জন্মভূমির পাইকগাছা সাবেক প্রতিনিধি গাজী আঃ সালামের ইন্তেকাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?